শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কৃষি » কনকনে শীত উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত কৃষকেরা
প্রথম পাতা » কৃষি » কনকনে শীত উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত কৃষকেরা
বুধবার ● ২৫ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কনকনে শীত উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত কৃষকেরা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: পৌষ মাস।জেঁকে বসেছে শীত।কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। পৌষের কনকনে শীতের ঠান্ডা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত সময় পার করছে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাওর ও নিম্নাঞ্চল এলাকার কৃষকেরা।

বিস্তীর্ণ ফসলের মাঠ যেন কচি চারার সবুজ গালিচায় আবৃত।শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন উপজেলার বোরো আবাদী জমি ট্রাক্টর ও গরু দিয়ে চাষ করেছেন কৃষকেরা ।

শরীরে হালকা শীতের পোশাক, মাথায় গরম কাপড় লাগিয়ে কাজের মধ্যে রয়েছে তারা ফুরফুরে মেজাজে। আনন্দ যেন কোন অংশে কম নেই তাদের। শীতল পানি, কাঁদামাটির হাঁড় কাঁপানো ঠান্ডা আর কষ্টকে পিছনে ফেলে অনেক চাষীরা বীজতলা থেকে চারা সংগ্রহ করে সেই চারা আবার জমিতে রোপন করছেন।

অনেকে কোদাল দিয়ে করছেন জমির আইল নির্মাণ কেউবা আবার জমির আগাছা পরিষ্কার করে জমিতে জৈব সার ছিটানোসহ তৈরি জমিতে পাম্পের মাধ্যমে পানি সেচ দিয়ে তা ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। শ্রমিক সংকটে থাকায় আবার অনেক সময় দেখা যাচ্ছে বোরো চারা রোপনে কৃষকদের সাহায্য করছেন তাদের পরিবারের ছোট বড় সকল সদস্যরা।

সরেজমিনে উপজলার অনেক কৃষক সাংবাদিককে জানিয়েছেন, আমন মৌসুমে ধানের ভালো ফলন ও দাম বেশি হওয়ায় তারা এবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোরো চাষাবাদে ঝুঁকে পড়েছেন। পাশাপাশি তারা আরো বলেছেন,বর্তমানের ন্যায় শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশাবাদী।

তবে অনেক কৃষক আছেন শংকায় ফাল্গুন চৈত্র মাসে মাঝে মধ্যে বৃষ্টি না হলে পানির অভাবে জমি ফেটে চৌচির হতে পারে। যার ফলে ভালো ফলন হওয়াটা অনেকটা প্রকৃতির উপর নির্ভর করছে। সর্বোপরি এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন উপজেলার সর্ববৃহৎ হাওর চাউলধনী,পেকুরা গাঁও,নোয়াগাঁও,বন্ধুয়াসহ,ছোট বড় সব হাওরে দেখা যাচ্চে সর্বত্র।

কৃষিবিদ ফজলে মাহমুদ জানিয়েছেন, উপজেলা কৃষি বিভাগ কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, সার ও কীটনাশক যেহেতু বিতরণ করেছে এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছে সেহেতো সব কিছু ঠিকঠাক থাকলে এবার গোটা উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হবে।

বিশ্বনাথ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ব্যারিষ্ঠার নাজিরের মতবিনিময়

বিশ্বনাথ :: বৃটেনের নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পীকার ও গ্রেড বৃটেনের ফ্রিডম অব দ্যা সিটি অব লন্ডন সম্মানপ্রাপ্ত ব্যারিষ্টার নাজির আহমদ বলেছেন, জন্মভ‚মির জন্য মন কাঁদে বলেই, বারবার দেশে ছুটে আসি। মাটির টান যে কতমধুর সেটি বুঝাতে পারছিনা।

তিনি বলেন, এলাকাবাসির হক ও দাবির প্রেক্ষিতে নিজ সম্পদের কিছু অংশ মানবকল্যাণে বিলিয়ে দিতে চাই। কারণ নৈতিক দায়িত্ব হিসেবে এলাকার মানুষের কল্যাণ কাজ করা দরকার বলে আমি মনে করি। তিনি আরো বলেন, বিশ্বনাথের সাংবাদিকেরা সব সময় বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন।

তিনি এধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোধাধ্যক্ষ মো. জামাল মিয়া। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী জামাল উদ্দিন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সাহিত্যকর্মী জায়েদ আলী, ইউপি সদস্য আজাদ আলী, সংগঠক মুমিনুর রহমান, রুপন আহমদ। সভা শেষে ব্যারিষ্ঠার নাজির আহমদকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)