শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » চাউলধনী হাওরে বৃদ্ধের লাশ
প্রথম পাতা » সকল বিভাগ » চাউলধনী হাওরে বৃদ্ধের লাশ
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাউলধনী হাওরে বৃদ্ধের লাশ

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে হাজী আশক আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর (তেঘরী) গ্রামের মৃত ইছমাইল আলীর পুত্র। নিজ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত চাউলধনী হাওরে বৃদ্ধ আশক আলীর লাশ পাওয়ার ঘটনায় এলাকায় অনেক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

স্থানীয় ও আশক আলীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন বৃদ্ধ হাজী আশক আলী। এরপর সকাল হয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে তার খুঁজতে শুরু করেন।

এর এক পর্যায়ে বিকেলের দিকে চাউলধনী হাওরের চাঁনপুর গ্রাম এলাকার খালের পানিতে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাজী আশক আলীর লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করে।

লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিশ্বনাথে উপজেলা আ’লীগের ভালবাসায়
সিক্ত ভারপ্রাপ্ত পৌর মেয়র রফিক হাসান

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবধর্না সভায় দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন ভারপ্রাপ্ত পৌর মেয়র ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রফিক হাসান।

সোমবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে নব-নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র-১ ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক ছাত্রনেতা ও যুবনেতা রফিক হাসানকে ওই সংবর্ধনা প্রদান করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রফিক হাসান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য তপন কুমার দাশ, আশিক আলী, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ নূর, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, আওয়ামী লীগ নেতা শাহনুর আহমদ জয়দু, রকন আহমদ, রাজু আহমদ খান, অ্যাডভোকেট আষব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুবলীগ নেতা নাসির আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শংকর জ্যোতি দে, ছাত্রলীগ নেতা আবিদুর রহমান, ইমরান আহমদ, নাঈম আহমদ, জাকারিয়া ইমন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথে মাকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করলেন প্রবাসী সন্তানরা

বিশ্বনাথ :: শীতার্থ মানুষের কষ্ট লাগবে সিলেটের বিশ্বনাথে গর্ভধারীনি মাকে সাথে নিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন যুক্তরাজ্য প্রবাসী সন্তানরা।

সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে পৌর শহরের মুফতিরগাঁও গ্রামে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী ছায়ারুন নেছা।

এসময় নিজের সন্তানদের কল্যাণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোগক্তা প্রবাসী সন্তানদের গর্ভধারীনি মা নেয়ারুন নেছা।

যুক্তরাজ্য প্রবাসী আনাফ আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, ছাত্রলীগ নেতা ফারাবী ইমন, জাকারিয়া ইমন।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী রুহেলা বেগম, সুহেলা বেগম, লিমা বেগম, জামিনুল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব আলী।

যুক্তরাজ্য প্রবাসী আনাফ আহমদ, আইয়ুব আলী, রুহেলা বেগম, সুহেলা বেগম, লিমা বেগম, জামিনুল হোসাইন’র উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এরপর পর্যায়ক্রমে সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে ওই প্রবাসীদের উদ্যোগে আরো প্রায় দেড় হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।

বিশ্বনাথে শীতার্তদের মাঝে দি ইয়ুথ’স অব শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে শিক্ষা শান্তি ও উন্নতির সেবামূলক সংগঠন দি ইয়ুথ’স অব ঘাসিগাঁও।

৩০ শে জানুয়ারী সোমবার সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁওয়ে এ গ্রামের প্রবাসীদের আর্থিক অনুদানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠক খালেদুর রহমান লাকীর সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল হান্নান, গোলাম কিবরিয়া, ইন্তাজ আলী, ধারাভাষ্যকার আবু সাঈদ, সিরাজ মিয়া, নুর মিয়া, সুহেল মিয়া, সংগঠনের সদস্য মিসবাহ উদ্দিন, কাওছার আহমদ, দিলওয়ার হোসেনসহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা গ্রামের প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন;সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবার লক্ষ্যে আপনারা যে দান খয়রাত করে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ। পাশাপাশি আগামীতেও আপনারা তাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)