শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ছাত্রীকে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ছাত্রীকে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে ছাত্রীকে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রীকে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে রায়কালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম মানিকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা ওই শিক্ষককে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রধান ফটক এবং বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে। পরে তাকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি এবং অভিযোগটি খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সময় অতিবাহিত হওয়ার পরেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন। এ নিয়ে জনসাধারণের মনে জন্ম নিয়েছে বিভিন্ন প্রশ্ন।
ঘটনার দিন গত ১ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি নোটিশ যার স্মারক নাম্বার রাউবি/২০২৩-১ এ দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেনকে আহবায়ক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলামকে সদস্য করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন জমা না হওয়ার বিষয়েও সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেননি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন এর সাথে। তদন্ত প্রতিবেদন এর বিষয়ে জানতে চাইতে তিনি বলেন, ‘এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি।’
তদন্ত প্রতিবেদন জমা না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন এখনও প্রতিবেদন জমা হয়নি তা বলতে পারবো না।’
ওই এলাকার বাসিন্দা বেলাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘নির্ধারিত সময় অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়াই আমরা সংসয়ের মধ্যে রয়েছি। ভিন্ন ভাবে ঘটনাটি প্রভাবিত করার জন্য একটি মহল কাজ করছে বলে গুঞ্জন উঠেছে’।
তদন্ত কমিটির আহব্বায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন বলেন, ‘তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিষয়টি বিষদভাবে তদন্তের জন্য তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে সময় নিয়েছি’।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)