শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সদর হাসপাতালের ১৫০ শয্যার নির্মান কাজের ধীরগতি
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সদর হাসপাতালের ১৫০ শয্যার নির্মান কাজের ধীরগতি
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি সদর হাসপাতালের ১৫০ শয্যার নির্মান কাজের ধীরগতি

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি সদর হাসপাতালের ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত প্রকল্পের কাজের সমাপ্তি নিয়ে চরম জটিলতা সৃষ্টি হয়েছে। একনেকের সভায় অনুমোদিত ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এই প্রকল্পের মেয়াদ প্রথম দফায় শেষ হলেও কাজ শেষ করতে পাারেনি ঠিকাদার।
প্রথম ধাপে ২০১৯ সালে কাজ শেষ হবার কথা ছিল। দ্বিতীয় দফায় চলতি বছরের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। কাজের সাথে কয়েকটি ধাপের টেন্ডারের কাজ শুরু না হওয়া, একাধিকবার নকশা পরিবর্তনসহ বিভিন্ন কারণে এই জটিলতার কথা জানিয়েছে ঠিকাদার কোম্পানী। এদিকে ঠিকাদারের দাবি দরপত্র অনুযায়ি আসল কাজ শেষ হলেও অসমাপ্ত কাজ যথা সময়ে শেষ হবে। এ পর্যন্ত ৯টি ধাপে নকশা পরিবর্তন হওয়ায় কাজ সমাপ্তিতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
গত ২৪ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্প ভবনটির দ্বিতীয় ধাপের টেন্ডারের ৭ তলা ভবন নির্মানের কাজ শেষ। ৮ তলার কাজ চলছে। এছাড়া প্রথম ধাপের ৫ তলা পর্যন্ত ভবনের কাজ শেষ হলেও এখনো আনুসঙ্গিক অনেক কাজ বাকি। কর্মরত শ্রমিকের সংখ্যা খুবই সামান্য। প্রথম ধাপের ষষ্ঠ তলা পর্যন্ত মুল ভবনের কাজ শেষ হলেও দরজা, জানালা, ইলেকট্রিক, পানির লাইন ও অগ্নিনির্বাপক ব্যবস্থার অধিকাংশ কাজ বাকি। এ ছাড়াও বিদ্যুৎ সাবষ্টেশনের ৫ তলা সার্ভিস ভবনের টেন্ডার হলেও শুরু হয়নি কাজ । ফলে প্রকল্প ঠিকাদার কার্যাদেশ পেলে সরঞ্জাম এনে কোথায় রেখে কাজ সম্পন্ন করবে তাও অনিশ্চিত। এনিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। এছাড়াও অগ্নি নির্বাবক সরঞ্জাম ও লিফটের কাজ এখন পর্যন্ত শুরুই করা হয়নি। সূত্র জানায় ভবন নির্মান ঠিকাদারকে লিফট স্থাপনের কাজ দিয়ে বাতিল করায় এখানেও সৃষ্টি হয়েছে জটিলতা। ডিপিপিতে এ প্রকল্পের লিফট স্থাপনের জন্য বরাদ্দ ছিল ৪ কোটি টাকা। কিন্তু ইহা বাতিল করে নতুন টেন্ডারে আরো দেড় কোটি টাকা বেশি ধরা হয়েছে। অর্থ বরাদ্দ না পাওয়ায় এ কাজের প্রক্রিয়াও বন্ধ আছে। অপরদিকে নবম তলার টেন্ডার না হওয়ায় ছাদে পানির ট্যাংকি ও লিফটের কোন কাজ করা যাচ্ছেনা।
এ প্রকল্পের ভবন নির্মানের কাজ করছে বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ ও জিএম কনস্ট্রাকশন। কথা হয় উভয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী কবির আহমেদের সাথে। তিনি জানালেন, প্রকল্পের কাজ শুরুর ২০১৮ সন থেকে ২০২৩ সন পর্যন্ত ৯টি ধাপে পরিবর্তন আনা হয়েছে নকশায়। পাথমিক পর্যায়ে ৫ গ্রুপে ২শত শ্রমিক কাজ করলেও এখন কাজের চাপ না থাকায় সামান্য শ্রমিক কাজ করছে। প্রথম দরপত্রের ৩৫ কোটি টাকা উত্তোলন করার কথা স্বীকার করেন তিনি বলেন, ‘সপ্তম, অষ্টম ও নবম তলার কাজের জন্য দ্বিতীয় টেন্ডারে বরাদ্দের ৮ কোটি ৯৪ লাখ টাকার কোন বিল পাইনি। কিন্তু ৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তাই অর্থসংকট থাকায় কাজের গতি কমিয়ে দিয়েছি।
ঠিকাদার কোম্পানী ও সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের সাথে কথা বলে জানাযায়, দুই দফায় নকশা বদলে ভবনটি ছয়তলা থেকে নবম তলার অনুমোদন নেয়া হয়েছে। এর বিপরীতে নির্মাণ বরাদ্দ বাড়ানো হয়েছে তিন দফায়। প্রথম দফায় প্রকল্পের কাজ ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। বর্ধিত মেয়াদ শেষ হবে চলতি বছরের জুন মাসে। তবে এখনো নির্মাণসহ অধিকাংশ কাজ বাকি। ভবনটির প্রথম টেন্ডারে দরপত্র ছিল ছয়তলা পর্যন্ত। যার বরাদ্দ ছিল ৩৪ কোটি ৮০ লাখ টাকা। পরে একই কাজের বরাদ্দ বাড়িয়ে ৪০ কোটি টাকা করা হয়। কাজের ধীরগতির মধ্যেই গত বছর আরও ৩ তলা বাড়িয়ে ভবনের নবম তলা পর্যন্ত নকশা ও বরাদ্দের অনুমোদন দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এ জন্য আরও ৮ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অষ্টম তলার ছাদ ঢালাই হয়েছে। টেন্ডার না হওয়ায় বাকি রয়েছে নবম তলার নির্মাণ কাজ।
এ কাজের ঠিকাদার জিএম কনষ্ট্রাকশনের প্রপাইটর গোলাম মাওলা ফরহাদ জানান, প্রকল্পের প্রথম ধাপের ৬ তলা পর্যন্ত সার্বিক কাজ শেষ। দ্বিতীয় ধাপের ৭ ও ৮ তলার ছাদসহ বাকি কাজ শেষ। ভিতরের কাজের ডিজাইন ছাড়া কাজ করা যাচ্ছেনা। ২ মাস আগে ডিজাইন পেয়ে কাজ শুরু করেছি। টেন্ডার অনুযায়ি আমার কাজ শেষ হবে মেয়াদের আগেই। কিন্তু এ কাজে দেরি হবার এক মাত্র কারণ দফায় দফায় নকশা পরিবর্তন। আমি কার্যাদেশর অতিরিক্ত কাজ করেছি। এখন নবম তলার টেন্ডার হলে কাজের সমাপ্তি টানা যাবে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম জানান, বিশ্ব ব্যাংকের প্রকল্প নবম তলায় আইসিইউ ও সিসিইউ নির্মানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ২২ ডিসেম্বর ২৪৯২ স্মারকে গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেয়। মন্ত্রণালয়ের নির্দেশে বরিশালের তত্তাবধায়ক প্রকৌশলী নবম তলা টেন্ডারের প্রক্রিয়া শুরু করেন। ৫ তলা সার্ভিস ভবনের টেন্ডার হলেও কাজ শুরু হয়নি
বিদ্যুৎ সাবষ্টেশনের। এ কাজের শুরু ও শেষ ঠিকাদারের সদিচ্ছার উপর নির্ভর করে। তবে ঠিকাদার কাজ না করায় দেরি হচ্ছে। এ জন্য ইতিমধ্যেই তাকে তাগেদা দেয়া হয়েছে। এ প্রকল্পের নবম তলার কাজ সমাপ্ত না করা পর্যন্ত কিছু কাজ অসমাপ্ত রাখা হয়েছে। ফলে পানি ট্যাংক ও লিফটের কাজ বন্ধ থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রকল্পের দ্বিতীয় ধাপের মেয়াদে পুরো কাজ শেষ হবে কিনা এমন প্রশ্নে উত্তরে নির্বাহী প্রকৌশলী জানান, ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদরকে তাগাদা দেয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহের জন্য একটি পাঁচতলা ভিত বিশিষ্ট সার্ভিস ভবন, অগ্নিনির্বাপক পাইপ লাইন ও চারটি লিফট স্থাপনের জন্য যাবতীয় কাজের প্রক্রিয়া চলমান রয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)