শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » তোপের মুখে উত্তপ্ত পরিস্থিতিতে ঝালকাঠি ছাড়লেন নাহিদ ইসলাম
প্রথম পাতা » ঝালকাঠি » তোপের মুখে উত্তপ্ত পরিস্থিতিতে ঝালকাঠি ছাড়লেন নাহিদ ইসলাম
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তোপের মুখে উত্তপ্ত পরিস্থিতিতে ঝালকাঠি ছাড়লেন নাহিদ ইসলাম

--- ঝালকাঠি প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তীব্র বিরোধিতা ও প্রতিরোধের মুখে এনসিপি নেতা নাহিদ ইসলাম ঝালকাঠি ত্যাগ করেছেন। এনসিপির ঝালকাঠি জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিল।

কমিটি ঘোষণার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির নেতাকর্মীদের সঙ্গে এনসিপি’র দ্বন্দ্ব চরমে ওঠে।

এনসিপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় রবিবার বিকেল পাঁচটায় ঝালকাঠি আসেন নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা পদযাত্রা করে ঝালকাঠি শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়ে কামার পট্টি মোড়ে পৌঁছাতেই তাদের সামনে পড়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাধার মুখে শহীদ মিনারে যাওয়া সম্ভব না হওয়ায় নাহিদের নেতৃত্বাধীন পদযাত্রা রুট পরিবর্তন করে সদর চৌমাথা হয়ে কাপুড়িয়া পট্টি যায়।সেখানে একটি পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা।

এদিকে পথসভার খবর ছড়িয়ে পড়তেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে সেই দিকেই রওনা দেয়।

উপস্থিত নেতাদের ভাষ্যমতে, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এনসিপি নেতারা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে আবারও কামার পট্টি হয়ে ফায়ার সার্ভিস মোড়ের দিকে রওনা দেয়। এদিকে আন্দোলনকারীরা ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছার আগেই নাহিদ ইসলাম মোটরসাইকেলে চড়ে তার গাড়ির কাছে যান এবং দ্রুত ঝালকাঠি ত্যাগ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে ঝালকাঠির রাজনৈতিক অঙ্গন। সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে ফ্যাসিস্ট সরকার যেমন প্রশাসনকে দলীয়করণ করেছিল, আজও কিছু গোষ্ঠী প্রশাসনের নিরপেক্ষতা ধ্বংস করে দলীয় স্বার্থে ব্যবহার করতে শুরু করেছে।’

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ অভিযোগ করে গনমাধ্যমকে বলেন, ‘জনবিচ্ছিন্ন এবং আওয়ামীলীগের কিছু লোক দিয়ে এনসিপি স্থানীয় কমিটি করা হয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানিয়ে আসছি।জনগণের স্বার্থবিরোধী এই কমিটি মানি না, মানবো না।’





ঝালকাঠি এর আরও খবর

গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)