রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-৩
ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-৩
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলান সরিষা ইউনিয়নের এনায়েতনগর দক্ষিণপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে শেখ রুবেল (৩৫) এবং তার সহযোগী, বড়হিত ইউনিয়নের পাড়াপাচাশি গ্রামের মতিউর রহমানের ছেলে আলম (২৮)-কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২৩)-কে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ