শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ইটিই বিভাগের বিদায় অনুষ্ঠান
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ইটিই বিভাগের বিদায় অনুষ্ঠান
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের ইটিই বিভাগের বিদায় অনুষ্ঠান

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, টেলিকমিউনিকেশন সেক্টর যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। প্রযুক্তিগত উন্নয়ন ও ইন্টারনেটের সহজ লভ্যতায় এই কর্মক্ষেত্রের দ্রুত প্রসার ঘটছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশেষ করে, টেলিকম কোম্পানিগুলো এখন আর কমিউনিকেশনের মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাপ ডিজাইন, অ্যাপ আর্কিটেকচারাল ডিজাইন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও অটোমেশনসহ বিভিন্ন ধরনের কাজ এই শিল্পের সম্ভাবনা আরো দৃঢ় করেছে। তাই, স্মার্ট ও সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে অনেকেই টেলিকমিউনিকেশনে ক্যারিয়ার গড়তে আগ্রহী।

আজ ১৩ জুলাই রবিবার ২০২৫ সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে আয়োজিত “ইটিই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠানে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও গ্রামীণফোনের এরিয়া টেকনোলজি ম্যানেজার সুমন কান্তি দাশ। ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. নূরশেদুল মামুন।
বক্তব্য রাখেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থী নুজহাত মুবাসসীরা ও মোঃ নাফিজুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের ইটিই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মেহরিন বিনতে আলম শর্মী, ২১ ব্যাচের তন্ময় দত্ত ও ২২ ব্যাচের প্রিয়া দেব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)