শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » মাদ্রাসার পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীদের মাথায়
প্রথম পাতা » ঝালকাঠি » মাদ্রাসার পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীদের মাথায়
রবিবার ● ২০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদ্রাসার পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীদের মাথায়

--- গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: মাদ্রাসার জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার ২০ জুলাই সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় এঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, চলমান নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে হঠাৎ ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে।

শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানের পলেস্তারা খসে পড়ে ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করা হয় সেখানে পরীক্ষার কার্যক্রম পরিচালনা হয়।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের খোঁজ নিতে অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন।

তথ্য বলছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটিই শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, পিলার দুর্বল হয়ে গেছে এবং ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ছে।

মাদ্রাসার সুপার আব্দুল মন্নান বলেন, ‘বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন একাডেমিক ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।’

অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে তাদের সন্তানদের পাঠদান করা হচ্ছে। আজকের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)