শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু
বুধবার ● ৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নাজমা আক্তার (৩৫) নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুমঘাট রেলক্রসিং (আজমনগর) এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা হিঙ্গুলী ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ আজমনগর গ্রামের নুরুল হকের মেয়ে ও মোঃ অপু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে চট্টগ্রাম গামী মহানগর প্রভাতী ট্রেন একজন নারীকে ধাক্কা দিয়ে আজমনগর ক্রসিং থেকে কমফোর্ট হাসপাতালের পিছনে রেললাইনে নিয়ে আসে এবং ঐ নারীর সাথে থাকা শিশু সন্তান রেললাইনের মাঝে পড়ে থাকে যার উপর দিয়ে ট্রেন চলে যায়।

আশরাফ ভূইয়া নামে একজন জানান, দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের ঘনঘন হর্ণ বাজানো দেখে বিস্মিত হই এবং এরপর রেললাইন পার হওয়ার সময় একটা ছেলে শিশুর কান্নার শব্দ শুনে রেললাইনের মাঝ থেকে দেড় বছর বয়সী ঐ শিশুকে উদ্ধার করে শেফা ইনসান হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নিশ্চিত হই ট্রেনে কাটা পড়ে নিহত নাজমা আক্তারের সন্তান। পরিচয় সনাক্ত হওয়ায় তার নানা নুরুল হকের কাছে তাকে হস্তান্তর করা হয়।

স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে নিহত নাজমা আক্তার আমার ওয়ার্ডের নুরুল হকের মেয়ে। রেললাইন থেকে উদ্ধার হওয়া শিশুটি তার নানা নুরুল হকের হেফাজতে রয়েছে। তবে নাজমা’র স্বামীর বাড়ি এবং মৃত্যুর কারণ সম্পর্কে আমি অবগত না।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ নাজমা আক্তার স্বামীর উপর অভিমান করে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে এরকম শুনেছি।

সীতাকুণ্ড জিআরপি পুলিশের ইনচার্জ (এসআই) খুরশিদ আলম জানান, মিরসরাইয়ের ধুমঘাট (আজমনগর) রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর শুনে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কমফোর্ট হাসপাতালের পিছনে রেললাইন থেকে নাজমা আক্তার নামে একজন নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রেনের নিচে আত্মহত্যা করেছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর আসল কারণ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)