রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
ঘোড়াঘাটে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কর্মসূচির ভিজিডি- এর নাম পরিবর্তন করে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভিডব্লিউবি নামে এই কর্মসূচির উপকারভোগীদের মাঝে প্রথমবার চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২ এপ্রিল সকাল ১০ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নে ৭৯০ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক সাজ্জাত হোসেন। উদ্বোধনকালে তিনি বলেন, প্রতিটি উপকারভোগীদের মাঝে জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসের ৩০ কেজি করে ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে। এছাড়া মার্চ মাসের ৩০ কেজি চাল অল্প কয়েক দিনের মধ্যে বিতরণ করা হবে।
এ সময় বিতরণকালে প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য সদস্যা, উপকারভোগী সহ অনেকে উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন