শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মিতালি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মিতালি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে মিতালি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রর্তীকি ছবি নাজমুল হক নাহিদ, আত্রাই( নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) রাত ৮ টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে পাঁচবিবি শ্বশুর বাড়ি যাওয়ার পথে আত্রাই রেলওয়ে স্টেশনে এই দূর্ঘটনা ঘটে। মৃত শাহিনুর ইসলাম নাটোর জেলার লালপুর থানার দিলালপুর এলাকার আবুল হোসেনের ছেলে। রাত দশ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, শাহিনুর ইসলাম তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আব্দুলপুর জংশন স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী উত্তরা মেইল ট্রেনে উঠেছিল। শশুর বাড়ি পাঁচবিবি যাওয়ার পথে আত্রাই রেলওয়ে স্টেশনে ট্রেনটি ক্রসিং নেওয়ার জন্য দাঁড়ায়। নামাযের সময় হওয়ায় শাহিনুর স্টেশনে নামায পড়ে ট্রেনের দিকে আসছিল। এসময় অপর লাইন দিয়ে ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় হর্ণ দিলে সে মনে করে তার উত্তরা ট্রেনটি ছেড়ে দিচ্ছে। এইজন্য সে দৌড়ে আসতে লাগলে অসাবধানবসত দ্রুতগামী মিতালি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন। তিনি বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)