শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ঢাকা » গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
প্রথম পাতা » ঢাকা » গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

ছবি : সংবাদ সংক্রান্ত আজ মঙ্গলবার ৮ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন, গণ আন্দোলন - গণঅভ্যূত্থানের পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার লুটেরাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এখন আমেরিকার দুর্নীতিবিরোধী প্রধান বাংলাদেশ সফর করছেন। এই সরকারের টাকা পাচারের ঘটনা ইউরোপ-আমেরিকাসহ এখন বিশ্বের সবাই জানে। এতদিন যে লুটপাটের বন্যা চলেছে, এখন তা বেরিয়ে আসছে। আমেরিকা এখন বলছে দুর্নীতি পাচার বন্ধ কর, বিরোধীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ কর।
মান্না বলেন, রাষ্ট্র সংস্কারের দাবিকে আমরা জাতীয় দাবিতে পরিণত করতে পেরেছি। বিশ্বের দুই-তিনটি দেশ বাদে বিশ্বের অধিকাংশ দেশ এই সরকারকে কর্তৃত্ববাদী সরকার মনে করে। এই সরকার তো বয়ান তৈরি করেছে, গণতন্ত্রের চেয়ে উন্নয়ন ভালো। তো সেই উন্নয়ন এখন আমরা চট্টগ্রামের জলাবদ্ধতায় দেখতে পারছি। খালেদা জিয়া, তারেক-জোবাইদার মামলার রায় হতে সময় লাগে না। কিন্তু সাংবাদিক সাগর-রুনির মামলার তদন্ত প্রতিবেদন ১০২ বার পিছিয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। অন্য কোন পথ নেই। সমঝোতার কোন সুযোগ নেই। কেউ যদি এই স্বৈরাচার সরকারের ফাঁদে পা দেয়, তাহলে জনগণের সাথে বেঈমানি করা হবে। এখন বাঁচা মরার লড়াই৷ মুক্তির লড়াই৷ জনগণকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করার লড়াই।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, লুটপাট করে ক্ষমতাসীন সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এতদিন দেশের জনগণ এই লুটপাটকারীদের চিনত। এখন সারা পৃথিবীর মানুষ জানে। এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আমরা শুধু সরকার পতনের আন্দোলন করছি না, পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য লড়াই করছি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরেও দেশের মানুষের সত্যিকারের মুক্তির কোন বন্দোবস্ত হয়নি। আমরা সেই বন্দোবস্তের জন্য লড়াই করছি। জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। এজন্য আমরা বলছি সরকার পরিবর্তনের সাথে সাথে শাসনব্যবস্থার পরিবর্তনের কথা। গণতন্ত্র মঞ্চের লড়াই দেশের জনগণের সত্যিকারের মুক্তির লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, শাসনব্যবস্থার সংস্কারের লড়াই৷
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের রাজনীতিতে স্বতন্ত্র ও বিকল্প শক্তি হিসেবে গণতন্ত্র মঞ্চ দাঁড়াতে চায়। বর্তমানে যে দুঃশাসন চলছে, তা ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত ছিল। তখন হাজার হাজার বামপন্থীদের হত্যা করা হয়েছিল। পরে শান্তির লক্ষ্যে, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। আজ যারা কর্তৃত্ববাদী সরকারের দুঃশাসনের সমর্থন করছেন, জনগণের হাত থেকে তারা রেহাই পাবেন না। দেশ থেকে ১০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। এতে কে মদদ দিচ্ছে? বর্তমান সরকার। শেষবারের মতো অনুরোধ করছি, তারা জনগণের পক্ষে ফিরে আসুক। এই ফ্যাসিবাদী সরকারের পতন হবেই, লড়াই-সংগ্রামে আমরা এক থাকবোই।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইয়ুম বলেন, সরকার এবং শাসনব্যবস্থা পরিবর্তনের যে লড়াই গণতন্ত্র মঞ্চ শুরু করেছে তা অব্যাহত থাকবে যতদিন না জনগণের জন্য একটি মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। সংবিধান এবং শাসন কাঠামোর সংস্কারের মাধ্যমে আমরা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে গণতন্ত্র মঞ্চ সকল বিরোধী দলকে একটি ঐক্যমতে আনতে পেরেছে। এটা এই মঞ্চের অনেক বড় সাফল্য।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)