শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ১৩ দিন পর অপহৃত হৃদয়ের বেতবুনিয়া পাহাড় থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার : গণপিটুনিতে অপহরণকারীর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » ১৩ দিন পর অপহৃত হৃদয়ের বেতবুনিয়া পাহাড় থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার : গণপিটুনিতে অপহরণকারীর মৃত্যু
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৩ দিন পর অপহৃত হৃদয়ের বেতবুনিয়া পাহাড় থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার : গণপিটুনিতে অপহরণকারীর মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ পেয়েও কলেজ শিক্ষার্থী হৃদয়কে হত্যা করেছে অপহরণকারী। অপহরণকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৩ দিন পর শিবলী সাদিক হৃদয় (২০) নামের কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর সোমবার উপজেলার কদলপুর এলাকার আশরাফ শাহ মাজারের পূর্ব পাশে সকাল ৮টার দিকে রাঙামাটির পার্বত্য এলাকার বেতবুনিয়ার শীলছড়ি নামক স্থানে একটি গহীন পাহাড় থেকে খণ্ড-বিখণ্ড লাশটি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে ফেরার পথে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় উত্তেজিত জনতা চারদিক থেকে ঘেরাও করে পুলিশের গাড়িতে হামলা ও ঘটনায় জড়িত মামলার প্রধান আসামী উমংচিং মারমা (২৬) কে চিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এসময় পুলিশর উপর হামলা চালায় জনতা। এতে এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। জানা যায়, গত ২৮ আগস্ট অপহরণের দুই দিন পর অপহরণকারীরা মায়ের মুঠোফোনে ফোন করে কথা বলিয়ে দেয় কলেজছাত্র হৃদয়ের সাথে। তখন ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে সাড়া না পেয়ে গত ৩১ আগস্ট আবারও ফোন করে দুই লাখ টাকা চায়। পরদিন ১ সেপ্টেম্বর শিবলীর বাবা দুই লাখ টাকা নিয়ে বান্দরবান জেলা সদরের পূর্বনির্ধারিত জায়গায় ডুলাপাড়া নামক স্থানে গিয়ে দু’জন লোকের হাতে টাকা তুলে দেন। বলা হয় ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতে চলে যাবে। কিন্তু বাড়ি ফিরেনি হৃদয়। এ ঘটনায় পরে ৬ সেপ্টেম্বর রাউজান থানায় অপহরণের মামলা করে ছেলেটির মা নাহিদা আকতার। এতে ২জন আসামীকে তখন গ্রেপ্তার করে পুলিশ। নিখোঁজের ১২দিন পর রবিবার পর্যন্ত শিবলীর কোনো খোঁজ পায়নি পরিবার। ১০ আগস্ট রবিবার চট্টগ্রাম নগরীর চাঁদগাও এলাকা থেকে জড়িত অপর ৩জনকে আটক করে র‌্যাব-৭। তাদের দেওয়া তথ্যমতে সোমবার সকালে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পূর্ব পাশে রাঙামাটি বেতবুনিয়ার একটি পাহাড় থেকে হৃদয়ের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। গত ২৮ আগস্ট রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়ার একটি মুরগি খামার থেকে উপজাতী যুবকের হাতে অপহৃত হয় কলেজছাত্র হৃদয়। সে কদলপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রওশান আলী বাড়ির মুহাম্মদ শফির ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব, মো.আরিফ হোসেন, রাউজান রাঙ্গুনিয়া সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, লাশটি হৃদয়ের তা সনাক্ত করেছি। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর এবং গণপিটুনিতে এক আসামীকে হত্যা করেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)