শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » পরবাস » ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন
প্রথম পাতা » পরবাস » ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন

ছবি : সংবাদ সংক্রান্ত লন্ডন :: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন না করার জন্য রেডব্রিজ কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন। আরসিটি সভাপতি মো. অহিদ উদ্দিন সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইলফোর্ড টাউন হলে রেডব্রিজ কাউন্সিল ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বৈঠকে বসবে। সুতরাং আমি রেডব্রিজের সমস্ত বাসিন্দাদের আগামী ১৪ সেপ্টেম্বর ইলফোর্ড টাউন হল প্রাঙ্গনে সমবেত হয়ে ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন না করার পক্ষে আওয়াজ তোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ।

আরসিটি সভাপতি বিবৃতিতে আরও বলেন, রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্রটি রেডব্রিজের তরুণ সমাজের জন্য অত্যাবশ্যকীয় একটি প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিলে আমাদের ছেলেমেয়েদের জ্ঞান-বিজ্ঞান থেকে শুরু করে খেলাধুলা, ব্যায়াম, মেধার বিকাশ, শিল্প-সাহিত্যের চর্চা এবং চিত্তবিনোদনের সমস্ত পথ রুদ্ধ হয়ে যাবে।

বিবৃতিতে মোহাম্মদ অহিদউদ্দিন বলেন, রেডব্রিজ কাউন্সিলের প্রতি আমাদের অনুরোধ: রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত থাকুন। কেন্দ্রটি বন্ধ না করে বরং এর সার্বিক উন্নয়নে আশু পদক্ষেপ গ্রহণ করুন।

বিবৃতিতে স্বাক্ষর করেন: আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, সহ-সভাপতি আফসার হোসেন এনাম এবং প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মিছবাহ জামাল।





পরবাস এর আরও খবর

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)