মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে মারুফ স্কুল চ্যাম্পিয়ন
মিরসরাইয়ে ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে মারুফ স্কুল চ্যাম্পিয়ন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। টাইব্রেকারে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে তারা।
৫০ তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে সোমবার ১১ সেপ্টেম্বর বিকেলে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের গোল রক্ষক মোহাম্মদ আজমির হোসেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন দিদারুল আলম, সহকারী হিসেবে ছিলেন হুজ্জাতুল ইসলাম ও নইমুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই) মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন মিঠাছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল