রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » পরবাস » বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য
গত ০১ মার্চ ২০২৫ সন্ধ্যায় দেউলগ্রাম জাগরন সংঘের কার্যালয়ে বৃটেনের লিবারেল ডেমোক্রেটিক দলের বৃটিশ পার্লামেন্টের আগামী নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব অহিদ উদ্দিন এক সৌজন্য সাক্ষাৎ করেন ।
গত ২৭ ফেব্রুয়ারি এক সংক্ষিপ্ত সফরে দেশে আসেন । দেশে এসেই প্রথমে নিজ গ্রামের (জন্মস্থানের) মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। গ্রামের মানুষের খোঁজ খবর নেন । তিনি দেউলগ্রাম জাগরন সংঘে ১৯৯৭ সালে আজীবন সদস্য সদস্য পদ লাভ করেন । তিনি ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন শিক্ষা-দীক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে তার অনেক অবদান রয়েছে ।
তিনি বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের দাতা সদস্য, সিলেট হার্ট ফাউন্ডেশনের ইউকে কমিটির দাতা সদস্য, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য।
দেউলগ্রাম জাগরন সংঘের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবেরের সঞ্চালনায় এবং সহ-সভাপতি জনাব আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব অহিদ উদ্দিন বলেন শিক্ষাদীক্ষা এবং সংস্কৃতিতে দেউলগ্রাম আজ আদর্শ গ্রামে উন্নতি হয়েছে । গ্রামের উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাবেন। দেউলগ্রামের ঝাই বিল পরিষ্কার করার জন্য তিনি বৃটেনে বসবাসরত দেউলগ্রামের সকল কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন ।
তিনি দেউলগ্রাম জাগরন সংঘে ২০ হাজার টাকা অনুদান ও একটি স্পিকার প্রদান করার ঘোষণা দেন।
এসময় দেউলগ্রাম জাগরন সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য জামিল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসি নজরুল ইসলাম, আব্দুল হালিম, খসরোজ্জাম,আব্দুল কাইয়ুম, দেলোয়ার হোসেন রাজু, কামরুল ইসলাম, সাদিক উদ্দিন, মারুফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।





১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ