শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
প্রথম পাতা » দিনাজপুর » ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল

--- রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর :: ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে আরও ডিজেল এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছরে ৭২ দফায় মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে। গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়। চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে তিন দফায় ডিজেল এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন রাষ্ট্রীয় তিন তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মাধ্যমে আমদানি করা ডিজেল উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহ করা হচ্ছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ম্যানেজার আলহাজ মো. হাবিবুর রহমান বলেন, “চলতি মাসে এ নিয়ে তিন দফায় ডিজেল এসেছে। নিয়মিতভাবেই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আসছে। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে।” সংশ্লিষ্টরা জানান, উত্তরাঞ্চলে সারা বছর দ্রুত, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে আমদানি করা ডিজেল পার্বতীপুরের রিসিপ্ট টার্মিনালে গ্রহণ ও সংরক্ষণের পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। আমদানি করা জ্বালানি তেল সংরক্ষণের জন্য পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল এলাকায় ২৯ হাজার টন ধারণক্ষমতার ডিপো নির্মাণ করা হয়েছে। এছাড়া বিদ্যমান ব্যবস্থায় আরও ১০ হাজার টন জ্বালানি তেল মজুতের সক্ষমতা রয়েছে।ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির ফলে উত্তরাঞ্চলে জ্বালানি তেল পরিবহনে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি দ্রুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে ।
পার্বতীপুর শহরের অদূরে রেলওয়ে অয়েল হেড ডিপো সংলগ্ন ৬ দশমিক ৮০ একর জমির ওপর রিসিপ্ট টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)