বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা উন্নয়ন কমিটির সভা চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহা: রিজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ,পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে চলমান উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করেন।
বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ,পর্যটন, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় উন্নয়ন মুলক কার্যক্রম গুলি সঠিক সময়ে সম্পাদন করার জন্য নির্দেশনা প্রদান করেন । বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে যাহাতে বাড়তে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। উন্নত,সম্বৃদ্ধি ও মডেল রাঙামাটি জেলা গড়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখা, শিক্ষার গুনগতমাণ বৃদ্ধি করাসহ আত্বসামাজিক উন্নয়নের জন্য রাস্তব সম্মত প্রকল্প গ্রহন এবং আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ব পর্যটন দিবস সফল ও স্বার্থক করার জন্য বিভাগীয় প্রধানদের অনুরোধ জানান।





মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা