রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » গুনীজন » গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী ( আবদুল্লাহ আল মাহমুদ জামালী) আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় অসুস্থ ছিলেন। চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গণ সংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি অনেক জনপ্রিয় গণ সংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন।
যেকোন দু্র্যোগে তিনি সর্বস্ব উজাড় করে গণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী তার বড়বোন। তার দুই বোন রবীন্দ্র সংগীত শিল্পী শাহানা জামালী ও সাগরিকা জামালী। আর এক বোন কবি ও সাংবাদিক মঞ্জুলিকা জামালী। তার ভাই রোমেলো জামালী একজন ব্যাংকার।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক তার বড় ভগ্নিপতি।
পার্টি ও তার পরিবারের সিদ্ধান্তে তার মরদেহ বার্ডেমের শবাধারে রাখা হচ্ছে।
পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী ৭ মার্চ সকাল ১০ টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান আজ এক বিবৃতিতে গুণী শিল্পী এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার প্রয়াণে দেশের পরিবর্তনকামী গণ সাংস্কৃতিক আন্দোলনের অপূরনীয় ক্ষতি হল। এই শুন্যতা সহুজে পূরণ হবার নয়।
তিনি এপোলো জামালীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী ( আবদুল্লাহ আল মাহমুদ জামালী) এর মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারণ সম্পাদক জুঁই চাকমা শোক প্রকাশ করেছেন।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী