শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেফতার গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ও শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টা’র দিকে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রিপন (২)-কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর জামালপুর এলাকার বাসিন্দা। এ সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে বারইয়ারহাট-রামগড় সড়কের অলংকার হোটেলের সামনে গিয়াস উদ্দিন (৩৫)-কে তার গিয়াস স্টোর থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জের পশ্চিম জামালপুর এলাকার বাসিন্দা। পরে রাত ১১টা ৪৫ মিনিটে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকা অভিমুখী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় আব্দুল হাসেম (৩৬)-কে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নতুন পাল্লান পাড়া এলাকার বাসিন্দা।
এছাড়া শনিবার ভোরে বারইয়ারহাট বাসস্ট্যান্ড ও বাজার এলাকা থেকে মুসলিম উদ্দিন জুম্মান (৩২), শহিদুর রহমান (৩৫) ও আবুল হোসেন (২৫)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জুম্মান ও আবুল হোসেন জোরারগঞ্জ এলাকার এবং শহিদুর রহমান করেরহাট এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ