শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে আইকিউএসি’র উদ্যোগে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে আইকিউএসি’র উদ্যোগে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে আইকিউএসি’র উদ্যোগে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এর উদ্যোগে চারটি কমিটির স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলো হলো- সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সমন্বয় সভা, শুদ্ধাচার কৌশল সংক্রান্ত মতবিনিময় সভা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা ও সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা। এ উপলক্ষ্যে আজ ১৭ই সেপ্টেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বীর সঞ্চালনায় সমন্বয় সভায় স্টেকহোল্ডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, অফিস প্রধান, হল প্রভোস্ট, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং মনোনীত প্রতিনিধি হিসেবে উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম অংশগ্রহণ করেন। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন কমিটির কার্যক্রম উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট ও NIS-APA সেলের ডেপুটি রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা।

সভায় বিভিন্ন কমিটির কার্যক্রম ও কর্মপরিকল্পনা বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিত করা হয় এবং স্টেকহোল্ডাররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন। একটি অংশগ্রহণমূলক আলোচনা ও পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সবধরনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গুরুত্বারোপ করেন।

এদিকে রবিবার বেলা আড়াইটা থেকে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে মনোনীত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।





আর্কাইভ