শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ

প্রর্তীকি ছবি উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে পৌর এলাকার দত্তপাড়া (হাসপাতাল রোড) এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রাজন মিয়া (৪০)কে আসামী করে মামলা দায়ের করেন। মামলার অভিযুক্ত রাজন মিয়া পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে নি।
মামলার এজহার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা দীর্ঘদিন যাবৎ স্ত্রী সন্তানসহ উপজেলার পৌর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। আসামী রাজন মিয়ার সাথে পূর্ব পরিচিত হওয়ায় গত সোমবার সকালে পড়ানোর কথা বলে শিশুটিকে তার বাসায় নিয়ে যায় রাজন। পরে শিশুটি নিজ বাসায় ফিরে আসলে পরনের পায়জামা ভিজা থাকায় শিশুটির মায়ের সন্দেহ হয়। পরে শিশুটিকে ভালভাবে দেখার পরে ধর্ষণের আলামত পাওয়া যায়। এসময় শিশুটিকে জিজ্ঞাসা করলে শিশুটি জানায় যে তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার সাথে এমন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা নথিভূক্ত হয়েছে। আসামী পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শান্তি শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জ :: বিএনপি, জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি-সন্ত্রাস, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রযাত্রা অব্যহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট শাহ মনজুরুল হকের উদ্যোগে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এএইচএম সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম শাহজাহান, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি হলো একটা সন্ত্রাসী দল। তাদের অবৈধ অবরোধ দেশের মানুষ মানে না। তারা অবরোধের নামে নাশকতা করে নির্বাচনকে বানচাল করতে চায়, জনগণের জান মালের ক্ষতি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তা কখনো হতে দেবে না। জনগণের জান মাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সতর্ক পাহারায় আছেন।





ময়মনসিংহ এর আরও খবর

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)