শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে কে হচ্ছেন নৌকার মাঝি
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে কে হচ্ছেন নৌকার মাঝি
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে কে হচ্ছেন নৌকার মাঝি

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে কে হচ্ছেন নৌকার কান্ডারী। এই নিয়ে চলছে সাধারণ ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। এই আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এর পাশাপাশি আওয়ামীলীগের দলীয় মনোয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন আরো ৮ জন নেতা। তারা হলেন, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিকুল ইউনুস জায়গীরদার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী নেতা আফসার খান সাদেক ও ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী।

এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ ও নির্বাচনী মাঠে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ।

এদিকে মনোনয়ন প্রাপ্তির শতভাগ আশা ব্যক্ত করে কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনসাধারণের পাশে রয়েছি। আমি জনপ্রতিনিধি না হয়েও এ আসনে ব্যপক উন্নয়ন করেছি। বিগত করোনা মহামারীর সময় ও বন্যার সময় আমি অসহায় মানুষের পাশে ছিলাম, আছি আগামীতেও থাকবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করতে পারে সৎ, যোগ্য এবং জনসম্পৃক্ত দক্ষ জনপ্রতিনিধি। শিক্ষা, অবকাঠামোসহ বিবিধ উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া আমাদের দায়িত্বের অংশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেন তাহলে গোলাপগঞ্জ- বিয়ানীবাজারকে আমি স্মার্ট এলাকা গড়ে তোলার আন্দোলনে নেতৃত্ব দিতে চাই।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু সাংবাদিকদের বলেন, ‘তৃণমূল থেকে আমার বেড়ে ওঠা। ১/১১ এ দলের স্বার্থে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ ৯মাস কারাবরণ করেছি। এছাড়া বিভিন্ন সময়ে হামলা-মামলাও হয়েছে। দলের দুর্দিনেও ছিলাম, এখনও আছি এবং আমৃত্যু দেশ ও দলের কল্যাণে থাকব ইনশাল্লাহ। আমার মমতাময়ী প্রিয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিগত দিনেও আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ’। ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে মনোনীত হলে বঙ্গবন্ধুকন্যার নির্দেশনায় আমার এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আপ্রাণ চেষ্টা করে যাব। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কমী হিসেবে কাজ করতে চাই। এলাকায় আমার জনপ্রিয়তার কারণে বিগত দিনে বহু অপপ্রচার ও ষড়যন্ত্র শিকার হয়েছি। আশা করি আমার নেত্রী সব খোঁজ নিয়ে সিদ্ধান্তে পৌছাবেন। এতটুকু বলতে পারি যে, আমি মনোনয়ন পেলে যত প্রতিদ্বন্দ্বিতাই হোক না কেন, জনগণ আমাকে বিজয়ী করবে।’ তবে ‘যদি দল আমাকে মনোনয়ন নাও দেয়-তবে নেত্রী যাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করবেন আমি তাঁর পক্ষেই কাজ করবো।’

আওয়ামীলীগের ঘাটি হিসেবে খ্যাত সিলেট-৬ আসনে প্রত্যেক প্রার্থী মনোয়ন নিশ্চিত করতে প্রচারণা চালিয়ে গেলেও অনেক কর্মী সমর্থক মনে করছেন বিগত নির্বাচনের ন্যায় এবারও আওয়ামীলীগের মনোয়ন পাবেন বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ। আবার আওয়ামীলীগের অনেক কর্মী সমর্থক মনে করেন এবার নতুন কাউকে নেত্রী মনোয়ন দেবেন। তবে দ্বিধাবিভক্ত আওয়ামীলীগ নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে অনলাইনে অফলাইনে গনসংযোগ চালিয়ে যাওয়াতে ভোটারদের মধ্যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তাই ভোটারদের মনে ঘুরপাক খাচ্ছে আসন্ন সংসদ নির্বাচনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। তবে কে পাচ্ছেন আওয়ামীলীগের দলীয় মনোয়ন তা কিছু দিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। শেষ পর্যন্ত কে হবেন নৌকার মাঝি, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)