শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সিএনজিকে পাজেরো বানিয়ে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা
প্রথম পাতা » চট্টগ্রাম » সিএনজিকে পাজেরো বানিয়ে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএনজিকে পাজেরো বানিয়ে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান-৬ আসনে এক স্বতন্ত্র প্রার্থী তার নির্বাচনী এলাকায় ব্যতিক্রমী এক ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সিএনজি অটোরিকশার উপরে অংশ কেটে সেখান দিয়ে দুই হাত নেড়ে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন নির্বাচনী মাঠে ভোট চেয়ে কোন মহানায়ক শোডাউন দিচ্ছেন। তিনি আর কেউ নয় রাউজানের ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম। একটি সাধারণ সিএনজি গাড়ীর উপরের অংশ কেটে পাজেরো গাড়ির স্টাইলে তিনি ট্রাক মার্কায় ভোট চেয়ে চষে বেড়াছেন এক প্রান্ত হতে অন্য প্রান্তে। ঐ সিএনজি অটোরিকশার পাশাপাশি তাঁর মার্কা ট্রাক সেই ট্রাকে চড়েইও তিনি নির্বাচনী প্রচার করতে দেখা যাচ্ছে। তিনি প্রতিদিন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে, হাটে-বাজারে মহা আনন্দে ট্রাক প্রতীকে ভোটের প্রচার করছেন। এদিকে আবার গত বৃহস্পতিবার বিকালে তিনি আরেক ব্যতিক্রমী প্রচারণায় মাঠে নামেন সেদিন রিকশায় চড়ে হাতে হেন্ড মাইক নিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচনী প্রচার করতে দেখা যাই। সেখানে তিনি ট্রাক প্রতিকে ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচনী প্রচারে জানান, ভোট যাকে খুশি থাকে দিবেন, আমার মার্কা কিন্তু ট্রাক। সকাল-সন্ধ্যায় আমাকে যদি আপনাদের সেবক হিসেবে দেখতে চান তাহলে ট্রাক মার্কায় ভোটটি দিবেন। তিনি আরোও বলেন রিকশায় চড়ে নির্বাচনী প্রচারণা করছি কারণ দেশের সাধারণ মানুষ রিকশায় চড়ে, তাই আমিও সাধারণ মানুষের মন জয় করতে রিকশায় চড়ে নির্বাচনী প্রচারণায় নেমেছি। তিনি জানান সাধারণ মানুষ আমাকে চাইলে আমি বিপুল ভোটে জয় লাভ করবো। এছাড়া সিএনজি অটোরিকশাকে কেটে নির্বাচনী প্রচারণা প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলেন, আমি চেয়েছি একটা পাজেরো গাড়ি চড়ে নির্বাচনী প্রচারণা করবো। কিন্তু একটা পাজেরো ভাড়া চেয়েছেন একদিনের জন্য ১৯হাজার টাকা। এতো টাকা আমার কাছে নেই, তাই মনের স্বাদ পূরণ করতে সিএনজি অটোরিকশাকে কেটে পাজেরো স্টাইলে তৈরি করে ভোটের প্রচার করে যাচ্ছি। তিনি জানান সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচীত হলে সকল অনিয়মের বিরুদ্ধে কাজ করে যাব। তবে ভোটের মাঠে রাউজানের নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী আর স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম উৎসব মুখর পরিবেশ নির্বাচনী প্রচার করছেন। তবে বাকি প্রার্থীদের কয়েকটি পোস্টার দেখা গেলেও নির্বাচনী প্রচারে দেখা নেই।





আর্কাইভ