রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন : ইউপিডিএফ-মূল
অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন : ইউপিডিএফ-মূল
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের ব্যাপক জনগণ স্বতঃস্ফূর্তভাবে একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের মাধ্যমে ‘নির্দলীয় নিরপেক্ষ একটি অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন’ দাবির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)।
আজ ৭ জনুয়ারি ২০২৪, রবিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইউপিডিএফ-মূল এর সভাপতি প্রসিত বিকাশ খীসা স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করায় পার্বত্যবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এটি হচ্ছে পাহাড়ে দীর্ঘদিন ধরে জারি থাকা অন্যায়-অবিচার, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের বলিষ্ঠ প্রতিবাদ; অত্যাচারী শাসক ও তাদের দোসরদের বিরুদ্ধে পাহাড়ের নাগরিকদের গণ রায় ঘোষণা।
বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আজকের ভোট বর্জনকে এক অভূতপূর্ব ও নজিরবিহীন মন্তব্য করে আরও বলেছেন, এটি হচ্ছে ইউপিডিএফসহ আন্দোলনকারী গণসংগঠন ও জনগণের সুদৃঢ় ঐক্যের বহিঃপ্রকাশ।
আজকের দ্বাদশ সংসদ নির্বাচনকে “প্রহসন, ভোটারবিহীন ও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত নির্বাচন” আখ্যায়িত করে ইউপিডিএফ নেতা বিবৃতিতে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আওয়ামী লীগ দলটির ক্ষমতায় থাকার আর বিন্দুমাত্র নৈতিক ভিত্তি নেই।
সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবৈধ শেখ হাসিনার সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। ,





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১