শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও সমর্থকের উপর হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও সমর্থকের উপর হামলা
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও সমর্থকের উপর হামলা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সংসদীয় আসন ২৭৮, চট্টগ্রাম-১ মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ঈগল প্রতিকের এক এজেন্ট ও সমর্থকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রাম ও ৫নং ওচমানপুরে শনিবার (৬ জানুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনী এজেন্ট শরিফ উদ্দিন (৫৬) সমর্থক শহীদুল ইসলাম ( ৪০), পলাশ মল্লিক (৩৫) নামে দুইজন । এসময় নির্বাচনী এজেন্ট কার্ড ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট অভিযোগ করেন, শনিবার দুপুরে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মী জসীমসহ আরও ১০-১২ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচনী এজেন্ট শরীফের উপর হামলা চালায়। এসময় তার কাছ থেকে এজেন্ট কার্ড ছিনিয়ে নেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন তারেক জানান, হামলায় আহত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, এক প্রার্থীর এজেন্ট এর উপর হামলার বিষয়টি ফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই আসনে আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেল। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।

মিরসরাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন প্রার্থী : মূল লড়াই নৌকা-ঈগল

মিরসরাই :: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে সংসদীয় আসন-২৭৮, চট্টগ্রাম-১, মিরসরাই। এই সংসদীয় আসনের ১০৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থীসহ মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এ আসনটিতে নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন সাংসদ মোশাররফ-তনয় মাহবুব উর রহমান রুহেল। নৌকার বিপরীতে এখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন দলীয় মনোনয়নবঞ্চিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগনেতা, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন। নৌকা আর ঈগলপ্রার্থী ছাড়া এখানে আরও ৫জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন। তারা হলেন, এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল), আবদুল মান্নান (চেয়ার), মো. ইউসুফ (টেলিভিশন), নুরুল করিম আফছার (একতারা) ও শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (পাঞ্জা)।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ প্রার্থী গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়েই শুরু করেন নির্বাচনী প্রচার প্রচারণা। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণা শেষ করেছে প্রার্থীরা। তার আগের দিন বৃহস্পতিবার গণসংযোগ, পথসভা, পোলিং এজেন্ট প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি পালনে ব্যস্তসময় অতিবাহিত করেছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা।
এদিকে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে ১০৬টি কেন্দ্রের ৭১৭ টি ভোটকক্ষের ৮২৩টি ব্যালট বক্সসহ নির্বাচন সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া ভোটের সকল সামগ্রী প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ২১২ জন। পোলিং এজেন্ট থাকবে ৭১৭ জন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি,পুলিশ,র্যাব,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়োজিত থাকবে।
উল্লেখ্য, ২০২২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী এ উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৭৫২ জন। মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১। মহিলা ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গ ২। মোট ভোট কেন্দ্র ১০৬টি।

মিরসরাইয়ে ভোট দিয়ে বাড়ি ফেরার পর ভোটারের মৃত্যু

মিরসরাই :: মিরসরাইয়ে ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্যাহ (৮৭) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলিনেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা এবং চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর সমর্থক ছিলেন।

স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দীন বলেন, তিনি নৌকার সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সেও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন তিনি।

চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন ভোটার রয়েছেন।

এ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে মাহবুব উর রহমান রুহেল এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীনসহ সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।





চট্টগ্রাম এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)