শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস’কে হারিয়ে নৌকার মাঝি রুহেল
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস’কে হারিয়ে নৌকার মাঝি রুহেল
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস’কে হারিয়ে নৌকার মাঝি রুহেল

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রবিবার ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে সংসদীয় আসন-২৭৮, চট্টগ্রাম-১, মিরসরাই। এই সংসদীয় আসনের ১০৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থীসহ মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এ আসনটিতে নৌকা প্রতীক নিয়ে মাহবুব উর রহমান রুহেল ৮৯০৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগল প্রতীক নিয়ে দলীয় মনোনয়নবঞ্চিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগনেতা, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২৯৯৫ ভোট। যেখানে নৌকা প্রতীকের প্রার্থী ৩৬ হাজার ৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে আছে।
নৌকা আর ঈগলপ্রার্থী ছাড়া ৫জন প্রার্থী যথাক্রমে, এমদাদ হোসাইন চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে ৪০৮ ভোট, আবদুল মান্নান চেয়ার-২০৫ ভোট, মো. ইউসুফ টেলিভিশন-২০০ ভোট, নুরুল করিম আফছার একতারা-১৯৯ ভোট ও শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত পাঞ্জা-৪৬ ভোট পেয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এই ৭ প্রার্থী গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়েই শুরু করেন নির্বাচনী প্রচার প্রচারণা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণা শেষ করেছে প্রার্থীরা। অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ১০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় যেখানে ৭১৭ টি ভোটকক্ষের ৮২৩টি ব্যালট বক্সসহ পৌঁছে দেওয়া হয়।
শনিবার (৬ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটার দিকে ব্যালট পেপার ছাড়া ভোটের সকল সামগ্রী প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। ঐসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উক্ত নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ২১২ জন, পোলিং এজেন্ট ৭১৭ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি,পুলিশ,র‌্যাব,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলো।





আর্কাইভ