শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদের তল্লাশির নামে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত ভোর রাতে শহরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. হারুন অর রশিদ (৩৮) নামে এক যাত্রী গত সোমবার পুলিশ সুপারের (এসপি) কাছে ই-মেইলে অভিযোগ পাঠিয়েছেন।
অভিযোগের বিবরণ সূত্রে জানা যায়, অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এদের একজন মো. হারুন অর রশিদ (৩৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের আলাল উদ্দিনের পুত্র। তিনি নেত্রকোনায় যাবার জন্য সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলেন। ঈশ্বরগঞ্জ পৌরশহরের চৌরাস্তা মোড়ে তার গাড়ি থামিয়ে পুলিশের পোশাকপড়া লোকজন এগিয়ে এসে তাঁকে গরু চোর ও জুয়ারি সম্বোধন করে গালাগালি করেন। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে থানা ১৫ হাজার টাকা নিয়ে যায়। তাঁর সাথে থাকা অপর যাত্রী জিয়াউর রহমানকে পোশাকপড়া লোকজন চড়-থাপ্পড় মেরে পকেট থেকে টাকা নিয়ে যায়। এসময় পুলিশের পোশাক পড়া এক ব্যক্তি তাঁদের ভিডিও ধারণ করে শেখানো কথা বলতে বাধ্য করেন।
খোঁজ নিয়ে জানা যায়, এ রাতে ঈশ^রগঞ্জ থানা কর্তৃক বাজার নাইট ডিউটিতে ছিলেন এ এস আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এ এস আই আতিকুর রহমান। তাদের সাথে কথা হলে তারা বলেন সেদিন ডিউটি আমাদের থাকলেও চুরির ঘটনার অভিযানে আরো অনেকেই ছিল। তবে এ ঘটনা সর্ম্পকে আমাদের জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান আজ মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, ঈশ্বরগঞ্জ শহরের টিএন্ডটি রোডের এক মহল্লায় অবস্থিত একজন শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার জন্য গত শনিবার পুলিশ অভিযান চালচ্ছিল। এ সময় শহরের ভেতর দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করছিল। তখন পুলিশ অটোরিকশাটি থামিয়ে যাত্রীদের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়। কোনো কারণে কেউ হয়তো পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে।
অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিংএ আছি, পরে কথা বলছি।





আর্কাইভ