শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » দুই নারী ফুটবলার পেলো নতুন ঘর
প্রথম পাতা » চট্টগ্রাম » দুই নারী ফুটবলার পেলো নতুন ঘর
শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই নারী ফুটবলার পেলো নতুন ঘর

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামে মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের দুই খেলোয়াড় বিজলী ত্রিপুরা ও স্বর্ণলতা ত্রিপুরার পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। শুক্রবার ১৬ ফেব্রুয়ারি উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাইবেনিখীল ক্ষুদ্র নৃগোষ্ঠি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্মিত ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ।
এই ফুটবল দলের ৯ মেয়ে দুর্গম পাহাড়ি পাড়া সাইবেনীখিল ত্রিপুরা পাড়ার। এদের মধ্যে বিজলী ত্রিপুরা ও স্বর্নালতা ত্রিপুরার ছিল না থাকার ঘর। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এই দুই প্রতিভাবান নারী ফুটবলারদের উপহার দেন নতুন ঘর। এসময় পাহাড়ি ত্রিপুরা পাড়ায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় সাইবেনীখিল ত্রিপুরা পাড়ায় রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০৫ টি পরিবারের প্রায় ২৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, ২০২৩ সালে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রানার্সআপ দল করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। এই ফুটবল দলের ৯ মেয়ে দুর্গম পাহাড়ি পাড়া সাইবেনীখিল ত্রিপুরা পাড়ার। এদের মধ্যে বিজলী ত্রিপুরা ও স্বর্নালতা ত্রিপুরার ছিল না থাকার ঘর। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এই দুই প্রতিভাবান নারী ফুটবলারদের উপহার দেন নতুন ঘর।
ঊষা ত্রিপুরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
এসময় নতুন ঘর পাওয়া বিজলী ত্রিপুরা এমপি রুহেল ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখন থেকে আমি আর আমার বোনকে প্রতিবেশীর ঘরে থাকতে হবে না। নিজের ঘরে থেকে পড়ালেখা করতে পারবো। আমি আমাদের চেয়ারম্যান নয়ন সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, করেরহাট কামিনী মজুমদার বালিকা ফুটবল দলের নির্ভরযোগ্য খেলোয়াড় বিজলী ত্রিপুরা ও স্বর্ণলতা ত্রিপুরার পরিবারের থাকার ঘর ছিলনা। প্রতিবেশীর ঘরে থেকে তারা পড়াশোনা ও ফুটবল খেলেছে। পরে ওই এলাকায় গিয়ে তার পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান এমপি মাহবুব রহমান রুহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বসত ঘরের কাজ নির্মাণ শেষ হলে আজ তাদের কাছে হস্তান্তর করা হয়।





আর্কাইভ