রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে চাঁদার জন্য অস্ত্রের মুখে যুবককে অপহরণ করেছে সন্ত্রাসীরা
রাঙামাটিতে চাঁদার জন্য অস্ত্রের মুখে যুবককে অপহরণ করেছে সন্ত্রাসীরা
রাঙামাটি শহর থেকে অস্ত্রের মুখে এক যুবককে তুলে নিয়ে গেছে উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় শহরের কলেজ গেইট এলাকা থেকে তাকে তুলে নিয়ে গেছে বলে জানা গেছে।
অপহরণের শিকার যুবকের নাম টিটু, তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
সে কলেজগেট এলাকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউস নির্মাণ কাজে নিয়োজিত ছিল।
সংশ্লিষ্ট উন্নয়ন কাজের বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, বিষয়টি আমরা এইমাত্র জানলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
জানাগেছে, সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে ঘাঁটি গেড়ে বসা একটি আঞ্চলিক সংগঠনের উপজাতীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে টিটুকে ফোন করে তাদের সাথে দেখা করতে বলেছিলো।
টিটু দেখা না করায় শনিবার মধ্যরাতে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। টিটুর বাসা কলেজ গেইট এলাকায় এবং সে নির্মাণ শ্রমিক।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা