শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা
প্রথম পাতা » চট্টগ্রাম » অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ৫ দিনের মাঝে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম ও একাডেমিক পরীক্ষাসহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চুয়েট কর্তৃপক্ষ। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জরুরী এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে থাকা শাহ আমানত বাসে আগুন ধরিয়ে দেওয়া পর, বিকাল সাড়ে ৪টার দিকে শাহ আমানতের আরোও একটি বাস কাপ্তাই সড়কে এসে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাদের আজ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে ও ছাত্রীদের কাল শুক্রবার সকাল ৯টায় হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.শেখ মোহাম্মদ হুমায়ূন কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। এদিকে শিক্ষার্থীদের দশদফা দাবিতে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা প্রত্যাখান করে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

রাউজানের ধর্ষনের শিকার ৭ বছরের শিশু

রাউজান :: চট্টগ্রামের রাউজানের ধর্ষনের শিকার হয়েছে ৭ বছরের এক অবুঝ শিশু। গত ২৪ এপ্রিল উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের একটি বস্তিতে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। জানা গেছে, সকালে ওই শিশুকে গাছ থেকে আম পাড়িয়ে খাওয়ানোর প্রলোভনে ফেলে নির্ঝন এলাকা নিয়ে ধর্ষন করে ওই বস্তিতে বসবাসকারী নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ কামালের ছেলে কামরুল (২৫)।
পাশবিক নির্যাতনের শিকার শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘরে এসে ঘটনা তার মাকে জানালে বস্তির লোকজন ধর্ষক ধরে পিটুনী দিয়ে স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফকে ঘটনা জানায়। চেয়ারম্যান শিশুটিকে চিকিৎসার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া ধর্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে ঘটনার দিন। এ ব্যাপারে রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা রুজু হয়েছে, আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে মেডিকেল টেস্ট করা হয়েছে।

রাউজানে গাছ থেকে পড়ে মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে গাছ কাটতে উঠে ছিঁটকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়নে। এই ঘটনায় নিহত চন্দন দে (৫০)। তিনি ঐ এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাধুপাড়ার মৃত নিরঞ্জন দে’র পুত্র। স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ ঘটনা স্বীকার সত্যতা নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)