শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি বন কর্মকর্তাদের রমরমা ঘুষ বাণিজ্য
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি বন কর্মকর্তাদের রমরমা ঘুষ বাণিজ্য
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি বন কর্মকর্তাদের রমরমা ঘুষ বাণিজ্য

---

মাটিরাঙ্গা ও খাগড়াছড়ি প্রতিনিধি ::  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাসহ জেলা জুড়ে জোত পারমিট কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে সন্ত্রাসীদের চাদাঁবাজী ও বন কর্মকর্তাদের রমরমা ঘুষ বাণিজ্য চলছে দেদারছে। ধারাবাহিকভাবে চাঁদা দিয়ে অস্থিত হয়ে উঠছে ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী সুত্রের অভিযোগ,মাটিরাঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুল ও ফরেষ্টার মাসুদ প্রত্যেকটি জোত পারমিটের বিপরীতে মোটা অংকের উৎকোচের বিনিময়ে উর্ধ্বতন কর্মকর্তাকে ছাড়াই নিয়ম বর্হিভূতভাবে শুধু বাগান মালিক ও হেডম্যানকে বাগনে দাড় করিয়ে ছবি তুলেন।

পরবর্তীতে কম্পিউটারে উর্ধ্বতন কর্মকর্তাদের ছবি সংযুক্ত করে পারমিটের কাগজ প্রদান করে আসছে। সম্প্রতি এ দুই কর্মকর্তার যোগসাজসে খাগড়াছড়ি সহকারী বন সংরক্ষক শংকর কুমার কর,ব্যবসায়ীদের কে হয়রানী করা এবং তাদের মাধ্যমে উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদা করে পারমিট দেয় অভিযোগ ব্যবসায়ীদের।

জোত পারমিটের প্রতি গাড়ী পারমিট দেওয়ার আগে গাড়ীর বিপরীতে, উপজাতীয় ৩ সংগঠনকে দফায় দফায় আট হাজার,তিন হাজার, ও সংস্কার গ্র“পকে তিন হাজার টাকা চাঁদা পরিশোধ করতে হয়।এসব চাঁদা আদায়ে সহায়তা করেন অভিযুক্ত বন কর্মকর্তারা।

বন কর্মকর্তাদের এ ধরনের কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে মাটিরাঙ্গা অঞ্চলের কাঠ ব্যবসায়ীরা উধ্বতন কর্তৃপক্ষসহ রাজনৈতিক নেতৃবৃন্দদের জানিয়েছেন বলে সুত্র জানায়।

এছাড়াও খাগড়াছড়ি জেলা বন সংরক্ষক (ডি,এফ.ও)সমস্যা সমাধানের নির্দেশ দিলেও কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নিয়েও তাদের কে হয়রানী করার বিষয়ে অভিযোগ উঠেছে।

বিষয়টি মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সাধরণ সম্পাদক  রফিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুল ও ফরেষ্টার মাসুদ ব্যবসায়ীদের প্রতি উল্টো অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে।

দুর্নীতির বিষয়ে মাটিরাঙ্গা রেঞ্জের কর্মকর্তা গোলাম রসুল বলেন, ব্যবসায়ীদের অবৈধ অবদার রক্ষা করতে না পারলে তারা এ ধরনের অভিযোগ তুলে আমাদের হয়রানীর চেষ্টা করেন।

তিনি এসময় আরো বলেন-উপজাতীয়দের চাঁদাবাজীর বিষয়টি সত্য নয়। অন্য কর্মকর্তা- জেলা সহকারী সংরক্ষক শংকর কুমার তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন এ ধরনের অভিযোগ ব্যবসায়ীদের মনগড়া বলে উল্লেখ করেন।ব্যবসায়ী সুত্রের দাবী- ০১৫৫৬৩২৪৩৭৩ নাম্বারের মোবাইল ও রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুলের ০১৫৫৪৪০০৯৪৪ নাম্বারের কললিষ্ট চেক করলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে থলের বিড়াল।

এছাড়াও মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুলের বিরুদ্ধে, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামের শাশুরী, বিধবা পারুল বেগমের ৪০ নং হোল্ডিং এর বিপরীতে ভূমি অফিসের সার্বেয়ার কবিরে সহায়তায় ১৪ নং হোল্ডিং ফিরোজ মিয়া পিতা মৃত নায়েব আলীর নামে সেটিং করে জায়গা জবর দখল করে গাছ কর্তন করার আদেশ দেওয়ায় স্থগিত আদেশ চেয়ে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেটের আদালতে তিন জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করে বাদী পারুল বেগম। এতে আসামি করা হয়-খেদাছড়া গ্রামের সামসু ডিলার, আবু বক্কর ও রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুলকে। মামলা নং-৯৫/২০১৪ইং। সরজমিনে তদন্ত প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) মাটিরাঙ্গা গত ৩০ ডিসেম্বর ১৪ আদালতে দাখিল করা হয়।

রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুলের দুর্নীতি-স্বজনপ্রীতি প্রমান মিলেছে বলে দাবী ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামের। এছাড়াও বিবাদীদের কাছে মোটা অংকের উৎকোচ নিয়ে রেঞ্জ কর্মকর্তা অসহায় বিধবা মহিলার বাগনের গাছ কাটতে সহায়তা করার পায়তারা করেছিল বলে অভিযোগ প্রমাণের পক্রিয়া মামলা চলছে।মাটিরাঙ্গার ব্যবসায়ী সমাজ ও সচেতন মহল দুর্নীতিবাজ এসব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের উধ্বর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপলোড : ৮ আক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.৮ মিঃ





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)