শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নবীগঞ্জে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
৬ জুন বৃহস্পতিবার গোপন সংবাদ ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন, নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের পিতা আজমান মিয়ার পুত্র আলমগীর (২৬)কে সিআর -৫২/১৬( বানিয়া) ও নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের পিতা মৃত্যু ফজল মিয়ার পুত্র মোঃ কালাম মিয়া (৪০) কে দায়রা ৪১৯/২১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ বছরের সাজা কারাদণ্ড দেওয়া হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলীর নির্দেশে এসআই রাজিব রহমান ও এ এস আই রুহুল আমিন ও এ এস আই পরিমলের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে