শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে কল্পনা চাকমা’র অপহরণকারীদের সাজার দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে কল্পনা চাকমা’র অপহরণকারীদের সাজার দাবিতে বিক্ষোভ
শুক্রবার ● ৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে কল্পনা চাকমা’র অপহরণকারীদের সাজার দাবিতে বিক্ষোভ

--- হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৮ বছর উপলক্ষে অপহরণে জড়িত অপরাধীদের সাজা, কল্পনা চাকমার সন্ধান দাবিতে এবং আদালত কর্তৃক মামলা খারিজের মাধ্যমে চিহ্নিত অপহরণকারীদের দায়মুক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের প্রতীকী ফাঁসি প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার ৭ জুন-২০২৪ সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
সকাল ১০টা ৪৫ মি. সময় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়ে, উপজেলা, কলেজ গেইট হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষেদের জেলা সহ-সভাপতি মিঠুন চাকমা চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পার্বত্য চট্টগাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান।
মিঠুন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন দিন ধরেই চলছে সেনাশাসন। সেনাবাহিনীর এই দুঃশাসনের কারণে পাহাড়ে চলছে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার, জেল-জুলুম, খুন, গুম অপহরণের মতো ঘটনা। আর এসব জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে সেনাবাহিনী সরাসরি জড়িত রয়েছে। সেনা কর্মকর্তা দ্বারা কল্পনা চাকমাকে অপহরণ তারই একটি অন্যতম দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে যারা সমাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজকে তাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। কল্পনা চাকমাকে বাংলাদেশ সেনাবাহিনীর লে. ফেরদৌস এবং তার সহযোগী ভিডিপি কমাণ্ডার সালেহ আহমেদ ও নুরুল হকের নেতৃত্বে রাতের আঁধারে কাপুরুষের মতো অপহরণ করা হয়েছে। এই অপহরণের প্রতিবাদে এবং অপহরণকারীদের শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রামে বহু বছর ধরে আন্দোলন চলছে। কিন্তু আজও পর্যন্ত চিহ্নিত অপহরণকারীদের বিচারের আ্ওতায় আনা হয়নি। এর দায় আওয়ামী লীগসহ এদেশের শাসকগোষ্ঠিকে নিতে হবে।
এন্টি চাকমা বলেন, কল্পনা চাকমা অপহরণের আজ ২৮টি বছর অতিবাহিত হলেও পাহাড়ের মানুষ এখনো কল্পনা চাকমাকে খুঁজে পায়নি। সেনাবাহিনী কর্তৃক অপহৃত কল্পনা চাকমার সেই রাতের চিৎকার এখনো পাহাড়ের কোণায় কোণায় ধ্বনিত হয়। পাহাড়ে মানুষের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিতেন কল্পনা চাকমা, তার আহ্বানে শত শত নারী পুরুষ আন্দোলন যোগ দিতেন। কল্পনা চাকমার অন্যায়ের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যে সরকার কোন পাল্টা জবাব দিতে পারতেন না। কিন্তু সেই পাহাড়ের বীর কন্যা কল্পনা চাকমার কন্ঠ রোধ করার জন্য সেনাবাহিনী কর্তৃক তাকে অপহরণ করা হয়।
তিনি বলেন, অপহরণের পর থেকে সেনাবাহিনী ও সরকার কল্পনা চাকমাকে নিয়ে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়েছে, আজো চালানো হচ্ছে। আমরা স্পষ্ট করে জানি সেনাবাহিনীর কমাণ্ডার লে. ফেরদৌস গংরাই কল্পনাকে অপহরণ করেছে। এ অপহরণের বিচার না হওয়া পর্যন্ত আমরা পাহাড়ের মানুষ কখনোই ক্ষান্ত হবো না। কল্পনা চাকমার সন্ধানে ও অপহরণকারীদের বিচারের দাবিতে প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।
বক্তব্যের এক পর্যায়ে এন্টি চাকমা কল্পনা চাকমা অপহরণের ২৮ বছরে এসে আদালত কর্তৃক মামলা খারিজ করে দিয়ে চিহ্নিত অপহরণকারীদের দায়মুক্তি দেওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেন। এ সময় তিনি দৃপ্ত কন্ঠে জনতার আদালতের রায়ে চিহ্নিত আপহরণকারী লে. ফেরদৌস, সালেহ আহমেদ ও নুরুল হককে প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা দেন।
সমাবেশের পর চেঙ্গী স্কোয়ার থেকে তারা মিছিল নিয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)