শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ এর ৫ম সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ এর ৫ম সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ এর ৫ম সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর ৫ম সভা আজ মঙ্গলবার ২৫ জুন, ২০২৪ সকাল ১১টায় রাঙামাটি পর্যটন মোটেল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৫ম সভায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সেলিনা আখতার সভাপতিত্ব করেন।
বিশ্ববদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (সংস্থাপন) অনীল জীবন চাকমা এর সঞ্চালনায় রিজেন্ট বোর্ডের সভাপতির অনুমতিক্রমে সভা কার্যক্রম শুরু হয়। সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং পবিত্র ত্রিপিটক থেকে ধর্মীয় বাণী পাঠ করা হয়। এরপর ভাইস চ্যান্সেলর এবং রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সেলিনা আখতার সভায় রিজেন্ট বোর্ড সদস্যবৃন্দদের ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এছাড়া সভার শুরুতে রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত নয়জন নতুন সদস্যবৃন্দদেরকে ভাইস চ্যান্সেলর আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানান।
ভাইস চ্যান্সেলর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে স্মরণ করেন।
রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, আপগ্রেডেশন ও চাকুরী স্থায়ীকরণ সংক্রান্ত বাছাই বোর্ডসমূহের সুপারিশমালা, জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন, বিভিন্ন অনুষদের ডীন নিয়োগ সংক্রান্ত, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান নিয়োগ/দায়িত্ব প্রদান সংক্রান্ত, প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট দায়িত্ব সংক্রান্ত, শিক্ষা ছুটি সংক্রান্তসহ বিভিন্ন বিষয়সমূহ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রিজেন্ট বোর্ডের সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ড এর চেয়ারম্যন প্রফেসর ড. সেলিনা আখতার । এছাড়া রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. শামীমা ফেরদৌসী, রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম এর বিভাগীয় কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো: মাহবুবুর রহমান, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই), রাঙামাটি এর অধ্যক্ষ ওবাইদুর রহমান সরদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, রাবিপ্রবি ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, রাবিপ্রবি সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এর ডীন ধীমান শর্মা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সৈয়দ ছগীর আহমদ এবং রাঙামাটি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ মনোয়ার কবীর।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো: রবিউল ইসলাম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (ইনমাস), চট্টগ্রাম এর পরিচালক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ পবিত্র কুমার ভট্টাচার্য্য।
রাবিপ্রবি’র প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দের সর্বাত্মক সহযোগিতা ও সুচিন্তিত মতামত প্রদান করায় এবং রিজেন্ট বোর্ডের ৫ম সভা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)