শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সক্ষমতা বৃদ্ধির লক্ষে পিএফবিটি প্রশিক্ষণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সক্ষমতা বৃদ্ধির লক্ষে পিএফবিটি প্রশিক্ষণ
শুক্রবার ● ২৮ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সক্ষমতা বৃদ্ধির লক্ষে পিএফবিটি প্রশিক্ষণ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজি কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষে তিন দিন ব্যাপী পিএফবিটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জে মানুষের মাঝে সকলক্ষেত্রে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন পরিবেশ গড়ার লক্ষ্যে ২৫ জুন মঙ্গলবার থেকে ২৭ জুন-২৪ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ব্যাপী ঢাকার আদাবরে ইএসডিও রিসোর্স এন্ড প্রশিক্ষণ কেন্দ্রে পিস ফ্যসিলিটেটর বেসিক ট্রেনিং (পিএফবিটি) অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে ফ্যসিলিটেটর হিসাবে ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উত্তম সরকার, মনিরুজ্জামান ও তুহিন আফসারি। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ড. বদিউল আলম মজুমদার, বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন, প্রোগ্রাম ডাইরেক্টর বুলি হাগিদক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলার সমন্বয়ক সাইফুল ইসলাম তালুকদার, পিস এম্বাসেডরদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান।
পিস ফ্যসিলিটেটর বেসিক ট্রেনিং (পিএফবিটি) প্রশিক্ষণে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, যুব শ্রেণী, শিক্ষক ডাক্তার এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ন ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম ছিলো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, দ্বন্দ ও সহিংসতা নিরসন, নারিদের ক্ষমতায় ও অধিকার বাস্তবায়ন।
এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারন করে উপজেলাতে সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার অঙ্গিকার গ্রহণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)