শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » ঢাকা » শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ
শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ
দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। জাতীয় প্রেসক্লাবের সামনে ২৮ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। পুলিশী বাঁধার মুখেও অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মন্ডল, আল আমিন বৈরাগী, নিজাম উদ্দীন প্রমুখ। দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ করার পর সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, সারাদেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি, যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ছয়শ; আর সচিবালয়ের রাসেল ভাইপারদের কামড়ে সারাদেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক-সামাজিক-শিক্ষা ও সাংস্কৃতিকভাবে। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার রাজনীতিকগণ। সমাবেশ শেষে শ্লোগান দিলে আবারো পুলিশের বাঁধার মুখে পরে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে উঠিয়ে নিয়ে যাওয়ারও হুমকি দেন দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা বুলবুল। তিনি এসময় ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।





প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা