শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারতের চন্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে রকিবুল
ভারতের চন্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে রকিবুল
সিরাজগঞ্জ প্রতিনিধি :: ভারতের চন্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গার কৃতি সন্তান রকিবুল হাসান মুন্না। চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের বিএসসি এ্যানিমেশন ভিএফএক্স এন্ড গেমিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ইন্টারন্যাশনাল স্নাতক অনুষ্টানে বিশ্ববিদ্যালয়ের ভিসি আরএস বাওয়া ও সুদানের ভারতীয় রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রদূত বিএস মুবারকের হাত থেকে সনদ সংগ্রহ করেন।
রবিকুল হাসান মুন্না সিরাজগঞ্জের সলঙ্গার মধ্যপাড়া ভরমোহনীর মৃত ডা: আব্দুস সাত্তারের ছেলে ও দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোন ডট কমের প্রকাশ ও মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানার ছোট ভাই।
রকিবুল হাসান মুন্না জানিয়েছেন এই সাফল্যের পথ পাড়ি দেওয়ার কথা। বলেছেন, বাবা মারা যাবার পরেও জীবনের বাঁকে বাঁকে সংগ্রাম করতে হয়েছে তাকে। তবে থেমে যাননি। মা ও বড় ভাইদের অনুপ্রেরনায় নিজের প্রচেষ্টায় স্নাতক শেষ করেছেন। এখন বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান তিনি।
তিনি সিরাজগঞ্জের সলঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনি,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও মোহাম্মাদপুর গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন থেকে ডিপ্লোমা পাশ করেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ