বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মাটিরাঙ্গায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৩ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের অভিযোগে আটক যুবক সিরাজুল ইসলাম উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড তাইফাপাড়ার মৃত মহরম আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে তাইফাপাড়া মসজিদ সংলগ্ন সিরাজের বাগান বাড়িতে ভুক্তভোগী গৃহবধূ গরু আনতে যায়। সেখানে একা পেয়ে সিরাজুল ইসলাম জোর করে তাকে ধর্ষণ করে। গরু আনতে দেরি হওয়ায় দিন মুজুর স্বামী জসিম উদ্দিন বাগানে খুজতে গিয়ে ২জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। একপর্যায়ে সিরাজুল তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়।
রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করে। ধর্ষক সিরাজুলকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। পরে দুপুরে বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃঞ্চ ধর ঘটনার বিষয় নিশ্চিত করে জানান।
এ ঘটনায় ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে। বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের