শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে শিক্ষকদের টানা আন্দোলনে ক্যাম্পাস অচল
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে শিক্ষকদের টানা আন্দোলনে ক্যাম্পাস অচল
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে শিক্ষকদের টানা আন্দোলনে ক্যাম্পাস অচল

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি-অবস্থান কর্মসূচির টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস পাড়া। ৪ জুলাই-২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যাই, ভিসি ভবনের সামনে অফিসার্স এসোসিয়েশন ও চুয়েট স্টাফ এসোসিয়েশনের ব্যানারে সর্বজনীন পেনশন স্কিম ও ইউজিসির আপগ্রেডেশন নীতিমালা বাতিলের দাবিতে অবস্থান ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও গত সোমবার থেকেই সব ধরনের এডাডেমিক কার্যক্রম ও দাপ্তরিক কাজ থেকে বিরত আছেন শিক্ষকরাও। সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন
চুয়েট শিক্ষক সমিতি।
এব্যাপারে চুয়েট শিক্ষক সমিতি সভাপতি জি এম সাদিকুল ইসলাম বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাবেন। তিনি জানান প্রত্যয় স্কিম বাতিল করতে হবে। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ও সুপার গ্রেডে চালু করতে হবে। আমাদের দাবি গুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা কর্মবিরতির এই আন্দোলন থেকে নিজেদের প্রত্যাহার করবো, আর যদি দাবি মনে নেওয়া না হয় আগামী রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)