শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপ মগধরা ইউপি উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপ মগধরা ইউপি উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপ মগধরা ইউপি উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

--- সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার ৪ জুলাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির, মগধরা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মুহাম্মদ শামীম উদ্দীন, মগধরা ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, মগধরা ইউপি ৫ নং ওয়ার্ড মেম্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ সারওয়ার শিমুল, ও মাস্টার আকতার হোসেন। সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত (১৫ এপ্রিল ) মগধরা ইউনিয়নের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ৫ জুলাই , মনোনয়ন পত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সির্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই , প্রতীক বরাদ্দ হবে ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)