শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » নারী কাউন্সিলরকে ঘুষি মেরে ঠোঁট ফাটালেন পুরুষ কাউন্সিলর
প্রথম পাতা » কুষ্টিয়া » নারী কাউন্সিলরকে ঘুষি মেরে ঠোঁট ফাটালেন পুরুষ কাউন্সিলর
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী কাউন্সিলরকে ঘুষি মেরে ঠোঁট ফাটালেন পুরুষ কাউন্সিলর

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পারভীন হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক আহমেদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ৪ জুলাই দুপুর দেড়টার দিকে পৌর মেয়রের কার্যালয়ের কাউন্সিলর কক্ষে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া পৌরসভার ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পারভিন হোসেন বলেন, অকারণে কৌশিক কাউন্সিলর আমাকে মারপিট করেছে। আমার মুখে কিল ঘুষি মেরেছে। আমার ঠোঁট কেটে গেছে সেই সাথে আমাকে এলোপাথাড়ি মারপিট করেছে। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রত্যক্ষদর্শী ও সংরক্ষিত নারী কাউন্সিলর হালিমা খাতুন, আফ্রিদা আফরিন রেখা এবং আনারকলি বলেন, আমরা একসঙ্গে বাদাম খাচ্ছিলাম। এ সময় পারভীন কৌশিক কাউন্সিলরের সঙ্গে কথা বলতে যান। তার কথায় ক্ষিপ্ত হয়ে আমাদের সামনে কাউন্সিলর কক্ষে পারভীনকে এলোপাতাড়ি মারপিট করেছেন কৌশিক কাউন্সিলর। কিল ঘুষিতে ঠোঁট কেটে গেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে মারপিট করা উচিত হয়নি। মহিলার গায়ে হাত দেওয়া এটা বড় ধরনের দণ্ডনীয় অপরাধ তারপরেও তিনি একজন কাউন্সিলর। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। একই সঙ্গে কৌশিক কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে অন্যান্য পুরুষ কাউন্সিলরাও কৌশিক ওরফে বিচ্ছুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ বলেন, সে আমাকে গালি দিয়েছিলো। এজন্য আমি তাকে মেরেছি। পারভীন কাউন্সিলর মাদকসেবী। মাদক সেবনের বিষয়টি অস্বীকার করে নারী কাউন্সিলর পারভীন বলেন, মারপিট করার পর এখন আমাকে মাদকসেবী বলে অপপ্রচার করছে। আমি মাদকসেবী না। এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর মুঠোফোনে একধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি শেখ সোহেল রানা বলেন, নারী কাউন্সিলর পারভীন হোসেনকে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ মারপিট করেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পৌরসভায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)