শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে ইউপি উপ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে ইউপি উপ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপে ইউপি উপ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি : সংবাদ সংক্রান্ত সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৭ নং মগধরা ইউনিয়ন ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ।
আগামী ২৭ জুলাই উপ- নির্বাচনে মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী ৪ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির, মগধরা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মুহাম্মদ শামীম উদ্দীন, মগধরা ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, মগধরা ইউপি ৫ নং ওয়ার্ড মেম্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ সারওয়ার শিমুল, ও মাস্টার আকতার হোসেন।
শুক্রবার বাছাই কালে বাদ পড়া প্রার্থীরা হলেন শহীদুল ইসলাম মাসুদ, ও জাহেদ সারওয়ার শিমুল।
সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ জানান এ দুইজন প্রার্থী মগধরা ইউপির বর্তমান ১ ও ৫ নং ওয়ার্ডে সদস্য, তারা পদত্যাগ না করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া এক প্রার্থী জাহেদ সারওয়ার শিমুল জানিয়েন তিনি আপিল করবেন অন্য প্রার্থী শহিদুল ইসলাম মাসুদের বক্তব্য পাওয়া যায়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)