শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যমুনায় কমছে পানি, বাড়ছে খাদ্য সংকট
প্রথম পাতা » প্রধান সংবাদ » যমুনায় কমছে পানি, বাড়ছে খাদ্য সংকট
বুধবার ● ১০ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যমুনায় কমছে পানি, বাড়ছে খাদ্য সংকট

ছবি : সংবাদ সংক্রান্ত সিরাজগঞ্জ প্রতিনিধি :: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ২ সে.মি কমে বিপদসীমার ৩৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধীর গতিতে পানি কমায় জেলার সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের ৩৪টি ইউনিয়নের এখনো ৯৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। দীর্ঘদিন পানিবন্দী মানুষের কাজকর্ম না থাকায় বানভাসী মানুষের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। সরকারী ভাবে প্রতিটি ইউনিয়নে জনপ্রতি ১০কেজি হারে চাল বরাদ্দ দেয়া হলেও এখনো অনেক মানুষ ত্রান সামগ্রী থেকে বঞ্চিত রয়েছে। জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সাড়ে ৬ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে নস্ট হয়ে যাওয়া কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

জনপ্রতিনিধিরা বলছে, সরকার থেকে যে চাল দেয়া হয়েছে তা বন্যা কবলিত মানুষের প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। অন্যদিকে, পানি কমার সাথে সাথে যমুনার অরক্ষিত অঞ্চল কাজিপুরের খাসরাজবাড়ী, তেকান, নিশ্চিতপুর, সদর উপজেলার কাওয়াকোলা, শাহজাদপুর উপজেলার আড়কান্দি, পাঁচিল, কৈজুরী, জালালপুর ও চৌহালীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি, কবরস্থান, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে।

সয়দাবাদ ইউপির বাঐতারা, পুর্বমোহনপুর গ্রামের বন্যা কবলিতরা জানান, পানির অপর নাম জীবন হলেও যমুনার পানি এখন আমাদের মরনে পরিণত হয়েছে। রাস্তাঘাট, বসতবাড়ী, তাঁত কারখানা ও ফসল এখনো পানির নীচে তলিয়ে রয়েছে। মানুষের কাজ কর্ম না থাকায় খুব কস্টে জীবনযাপন করছে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নৌকা করে দুর থেকে পানি এনে পান করতে হচ্ছে। পানিতে থাকায় হাত পায়ে ঘা দেখা দিয়েছে। নানা অসুখ দেখা দিয়েছে। মানুষের কাছে ওষুধ কেনার টাকা নেই। রাতে পানিতে পোকা-মাকড়, সাপ বিচ্চুর ভয় নিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। কস্টে থাকলেও জনপ্রতিনিধিরা খোজ নেয় না।

আর ভাঙ্গন কবলিতরা জানান, ভাঙ্গনে বসতবাড়ী ও ফসলি জমিসহ সবকিছু হারিয়ে রাস্তার ফকির হয়ে যাচ্ছি। ভাঙ্গনরোধে কেউ ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিন ভাঙ্গনে বসতভিটা হারিয়ে নি:স্ব হয়ে পড়তে হচ্ছে।
সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের প্রায় ১০-১২টি গ্রামের মানুষ পানি বন্দী। সরকার থেকে মাত্র ২টন চাল ও ২শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। চারশ মানুষে মধ্যে বিতরন করা সম্ভব। তিনি বলেন, যারা পানিবন্দী তারা অত্যন্ত গরীব ও দিনমজুর। কাজ কর্ম না থাকায় পানিবন্দী মানুষ খুব কষ্টে রয়েছে। পানিবন্দীর চেয়ে ত্রান একেবারে অপ্রতুল উল্লেখ করে দ্রুত সরকারের কাছে আরো ত্রান বিতরনের দাবী জানান।
কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী বলেন, কাওয়াকোলা ইউনিয়নে বন্যায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে তিন থেকে চার শতাধিক বসতভিটাসহ ফসলী জমি বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের কারনে ইউনিয়নটি মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। পাউবো কোন ব্যবস্থা গ্রহন করছে না।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর তীর সার্বক্ষিনিক মনিটরিংয়ের মধ্যে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধে কোন সমস্যা দেখা দেয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আর যেসব এলাকায় তীব্র ভাঙ্গন সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে। তবে যমুনা নদীর ভাঙ্গন তাৎক্ষনিক নিয়ন্ত্রন করা সম্ভব হয় না।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ