শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » কৃষি » রাউজানে আমন রোপণে ব্যস্ত কৃষকরা
প্রথম পাতা » কৃষি » রাউজানে আমন রোপণে ব্যস্ত কৃষকরা
শুক্রবার ● ২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে আমন রোপণে ব্যস্ত কৃষকরা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজানের মাঠে মাঠে এখন চলছে রোপা আমন রোপণে এই উপজেলার কৃষকদের ব্যস্ততা। বীজতলা প্রস্তুুত হওয়ার পর থেকে শুরু হয়েছে জমিতে ধানের চারা রোপণ। জুলাই মাসের শুরু হতে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষের মাধ্যেমে আমন ধানের চারা রোপনের জন্য প্রস্তুুত করছেন এই উপজেলার কৃষকেরা। ইতিমধ্যে সারা রাউজানে জমিতে হাল চাষ ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারগুলো। তবে কোটা আন্দোলনের কারণে শ্রমিকের কিছুটা সংকট পড়ছে। বিশেষ করে এই উপজেলায় দেশের বিভিন্নস্থান হতে শ্রমিক এসে কাজে যোগান দিয়ে থাকেন। তার মধ্যে হাতিয়া, নোয়াখালী, সিলেট, রংপুর, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকা হতে শ্রমিক এসে ধানের মৌসুমে কাজ করেন। কিন্তু দেশের চলমান অরাজগতার কারণে অনেক শ্রমিক কাজে আসতে ভয় পাচ্ছেন। কিছু শ্রমিক আসলেও তাদের চড়া দামে কিনে কাজে নিতে হচ্ছে। এই উপজেলায় প্রায় ৩৫হাজার কৃষক পরিবার কৃষিকাজে জড়িত রয়েছে। প্রায় সাড়ে ১৮হাজার কৃষক চলতি আমন ধান উৎপাদনে জড়িত। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে শ্রমিক এর দাম অনেক বেশি ৮’শ থেকে ১হাজার টাকা দিয়ে তাদের কাজ করাতে হচ্ছে। এ অবস্থায় কাক্সিক্ষত লাভ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষকরা। একবিঘা জমিতে ১৭-১৮ হাজার টাকার বেশি খরচ হয়। কারণ জমিতে বীজ, সার, নানারকম কীটনাশক এবং শ্রমিকের রোপনের ও ধান কাটার সময়ে তাদের বেতনসহ ধানচাষে মোটেও লাভজনক নয় বলেন কৃষক। এরপর সরকারের দেওয়া বীজ-সার এর সহযোগীতায় কিছুটা খরচ সাশ্রয় হয়। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষি জমিগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে হাড়ভাঙা পরিশ্রম করছেন কৃষরা। তবে সময় মতো বৃস্টি হওয়া কৃষকের সেচের খরচ গুনতে হচ্ছেনা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুম কবির বলেন, ‘চলতি মৌসুমে ১২ হাজার ১০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বুধবার পর্যন্ত সারা রাউজানে ধানের চারা রোপণ করা হয়েছে ৩০ হেক্টর জমিতে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)