শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাগল মহালে উপস্থিত অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য একেএম হারুন-অর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার কর্তৃক গুম, খুন, হত্যা ও ব্যাপক দুর্নীতি অনিয়মসহ, সৈরাচারিতার শীর্ষে পৌঁছে গিয়ে ছিল। তারা দেশের সকল স্তরে দলীয় করণ করেছে।
স্বৈরাচারি শাসক খুনি শেখ হাসিনাকে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের তোপের মুখে দেশে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ ভারতে বসেও সে ভিন্ন অপকর্মের পরিকল্পনা করে যাচ্ছে।
বক্তৃতারা আরও বলেন, স্বৈরাচারি সরকার শেখ হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারে আওতায় আনার জোর দাবি জানান। বিগত সময়ে আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে এই দেশকে যে ভাবে ২য় বারের মত স্বাধীন করেছি।
আগামীতেও যে কোন পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তিতে ঝাপিয়ে পড়বো আমরা। এ সময় গুম, খুন ও হত্যার আদেশ দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার ও জোর দাবি জানান বক্তারা।

ঈশ্বরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

ঈশ্বরগঞ্জ :: সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল থেকে পৌর শহরের কালীবাড়ি রোডে উপজেলা যুবদলের সাবেক সভাপতি একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরার নেতৃত্বে কর্মসূচিতে অবস্থান নেন শতশত নেতাকর্মী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সদস্য এএমডি রাকিবুল আলম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিপুল হাসান, সদস্য টিপু সুলতান, সোহাগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আব্দুল্লাহ, বিএনপি নেতা সিরাজ, সেলিম, বোরহান উদ্দিন, আবুল কাশেম, জুয়েল মিয়া প্রমুখ।
অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসুচি সমাপ্ত করেন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।





আর্কাইভ