বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
আত্রাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার ২৮ আগস্ট বিকেল ৪ টার সময় আত্রাই কলেজ বোর্ডিং চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে, এবং বৈষম্য কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে এক লক্ষ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই শাখার আমির ও উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার (পূর্ব ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা (পূর্ব) তালিমুল কুরআন সভাপতি আ: ন. ম. লুৎফর রহমান, নওগাঁ জেলা (পূর্ব) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাছির উদ্দিন, নওগাঁ জেলা (পূর্ব) বায়তুলমাল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। এছাড়া আরও থানা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব,পাঁচুপুর ইউনিয়নের আমির সাহিন ইসলাম,থানা যুব বিভাগের সভাপতি এনামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর