শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » পরবাস » লন্ডনে ভ্যালেন্টাইনস পার্কে চারখাই সামার ফেস্টিভ্যাল-২০২৪ কমিউনিটি মিলন মেলা
প্রথম পাতা » পরবাস » লন্ডনে ভ্যালেন্টাইনস পার্কে চারখাই সামার ফেস্টিভ্যাল-২০২৪ কমিউনিটি মিলন মেলা
বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে ভ্যালেন্টাইনস পার্কে চারখাই সামার ফেস্টিভ্যাল-২০২৪ কমিউনিটি মিলন মেলা

--- লন্ডন :: গত রবিবার ২৫ আগস্ট ২০২৪ ইংরেজি গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লন্ডনের ভ্যালেন্টাইনস পার্কে “চারখাই সামার ফেস্টিভ্যাল ২০২৪ “ নামে কমিউনিটি মিলন মেলা , বনভোজন ও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । সকল অতিথিদের জন্য দুপুরের খাবার ও বিকালের চা এবং নাস্তার আয়োজন করা হয় ।বিদেশের মাটিতে দেশীয় এই মিলন মেলায় যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েলস, পোর্টসমাউথ, স্কটল্যান্ড সহ বিভিন্ন শহর থেকে দুইশত এর অধিক মানুষ অংশগ্রহণ করেন।
এই বছরের প্রতিযোগিতায় ছিলো বিভিন্ন ধরনের খেলার আয়োজন। পুরুষদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছিলো দৌড়, হাড়ি ভাঙা , দড়ি টানাটানি সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। মহিলাদের জন্য ছিলো আলাদা কিছু ইভেন্ট, যেমন- বালিশ বদল ও হাড়ি ভাঙা , যা উৎসবের মেজাজে একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করেছিলো।
অন্যদিকে, বাচ্চাদের জন্যও ছিলো বিভিন্ন মজার এবং শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো দৌড় , দড়ি লাফ, চকলেট দৌড় সহ প্রতিযোগিতা, এছাড়াও বাচ্চাদের মেধা যাচাইয়ের জন্য কুইজ প্রতিযোগীতা এবং বুদ্ধিমত্তা প্রতিযোগীতার আয়োজন করা হয়, যা তাদের সৃজনশীলতা এবং জ্ঞানার্জনের আগ্রহকে বাড়িয়ে তোলে।
পুরুষদের জন্য বিশেষ আকর্ষণ ছিলো ফুটবল প্রতিযোগিতা, যেখানে ২টি দল অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করেছে। ফুটবল ম্যাচের উত্তেজনা পুরো মাঠজুড়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিলো। এই ম্যাচের বিজয়ী দলকে আকর্ষণীয় পুরস্কার সহ মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিলো। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিলো আকর্ষণীয় কিছু উপহার, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে ।
এই আয়োজনে উপস্থিত সবাইকে স্বাগত জানান চেয়ারপার্সন আব্দুল কুদ্দুস, জেনারেল সেক্রেটারি জয়নুল ইসলাম চৌধুরীর পরিচালনায় উপস্হিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ চৌধুরী, উপদেষ্টা বারিষ্টার কালাম চৌধুরী,জয়েন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জাবেদ আহমদ চৌধুরী,সুমন আহমদ চৌধুরী ,শিব্বির আহমদ চৌধুরী,সরওয়ার হোসেন, শাহেদ আহমদ চৌধুরী,শামীম আহমদ চৌধুরী,জিবার হোসাইন, সুমন আহমদ, আমজাদ আহমদ চৌধুরী,মাহবুব হোসেন মবু ,ইএইচএন সভাপতি শাহজাহান লস্কর, বিশিষ্ট বাবসায়ী আজাদ বখত লুতু, বাহারুল আলম মাহমুদ, সহ এসোসিয়েশনের অনেক ভলান্টিয়ারবৃন্দ সবাইকে মজাদার খাবার পরিবেশন করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল, ডঃ কামরুল হাসান, জাহাঙ্গীর চৌধুরী, তবিরুল ইসলাম হাবিব, শাহিদুল চৌধুরী, কমিউনিটি নেতা শাহাব উদ্দিন হাওয়া টিভি , বাংলা টিভি , আইওন টিভির প্রতিনিধিরা ও বাংলাদেশ থেকে আগত অতিথি শাহেদ চৌধুরী সহ অনেক মহিলা অতিথিরা তাদের পরিবার ও ছেলেমেয়েদের নিয়ে পিকনিকে এসে যোগ দেন।
অনেকে বক্তব্যে বলেন গ্রেটার চারখাই ডেভোলাপমেন্ট এসোসিয়েশনের আয়োজনে পার্কে আনন্দ ভ্রমণ সত্যি একটি প্রশংসনীয় উদোগ।
বক্তারা বলেন, বিশেষ করে গ্রেটার চারখাই এলাকার প্রবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীর প্রতি সম্পর্ক বৃদ্ধি ও ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করাই হলো মুল উদ্দেশ্য।
পরিশেষে চেয়ারপার্সন আব্দুল কুদ্দুস ও জেনারেল সেক্রেটারি জয়নুল ইসলাম চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান আনন্দ ভ্রমণে অংশ নেয়ার জন্য।





পরবাস এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)