বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাউজানে দূর্বৃত্তরা পিটিয়ে মারলো বেতবুনিয়ার ইউপি শ্রমিকলীগ নেতাকে
রাউজানে দূর্বৃত্তরা পিটিয়ে মারলো বেতবুনিয়ার ইউপি শ্রমিকলীগ নেতাকে
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ শ্রমিক লীগ কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদককে বুধবার দুপুরে ২৮ আগষ্ট-২০২৪ রাউজানে দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেন ।
জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান (৩২), পিতা মৃত কবির আহমদ, সাং-ডাকবাংলো পুরানবস্থি। সে গতকাল বুধবার দুপুরে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার জলীল নগর বাস স্টেশন (মদের মহল) গেলে অত্র্কিতভাবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘিরে পেলেন এবং মারধোর শুরু করেন এক পর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দুপর বেলা সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলার বেতবুনিয়া গুইয়াতল নামক স্থানে ফেলে রেখে চলে যায়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি বেতবুনিয়া ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মো. জসিম উদ্দিন নিশ্চিত করেন এবং এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি বলেন মৃতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে তার গ্রামের বাড়ি বেতবুনিয়া পুরানবস্থি এলাকায় নিয়ে আসা হছে বলে জানান।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, আমরা বিষয় টি শুনেছি। ঘটনা তো রাউজান থানা এলাকায় ঘটেছে। বিষয়টি আমরা দেখতেছি বলে তিনি জানান।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা