শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নিহত-১
ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নিহত-১
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে অপর ১টি খড়ি বোঝাই ট্রাকে ধাক্কা দিলে খড়ি বোঝাই ট্রাকের হেলপার সৌরভ পাহান (২৩) ঘটনাস্থলে নিহত ও চালক হাফিজুর ইসলাম (৪৮) গুরুতর আহত হয়েছে। নিহত হেলপার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের শরিপদ পাহানের ছেলে। অপর আহত চালক নওগার সদর উপজলার রজতপুর গ্রামর মৃত- আব্দুল গাজীর ছেলে।
শুক্রবার ৬ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে উপজেলার হরিপাড়া হাটের গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত হেলপার ও আহত চালককে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেন। আহত চালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি দূর্ঘটনার সত্যতা ও নিহত হেলপারের পরিচয় নিশ্চিত করেন। এছাড়া সড়ক আইন একটি মামলা দায়ের হবে বলে জানিয়েছেন তিনি।
ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
ঘোড়াঘাট :: মো. সুজন সরকার (২৯), পিতা- মো. শাহাজাহান মিয়া, সাং- আব্দুল্লাপাড়া, উপজলা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর। সে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুজন সরকার গত ০৫ জুন/২০২৪ ইং তারিখে টি.এম.এস.এস মেডিকল কলেজ এন্ড রাফাতুল্লা কমিউনিটি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মাহায়মিনুল ইসলামর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তবে ১৫ দিন পর পর তাকে ক্যামো থেরাপী দিতে হচ্ছে। এ পর্যায়ে ২টি ক্যামো থেরাপী দেওয়া হয়েছে। প্রতিবার ক্যামো থেরাপী সহ অন্যান্য খরচ প্রায় ৪৫ হাজার টাকা। এ অবস্থায় তার গরীব পিতার পক্ষ খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। সুজনের পিতা তার ছেলের চিকিৎসার জন্য দেশ ও বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদর নিকট চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন । এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তার চিকিৎসার জন্য সুপারিশ করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোবাইল, বিকাশ ও নগদ নম্বরঃ ০১৭২২-৪১২০৫১, ব্যাংক একাউন্ট সঞ্চয়ী হিসাব নং- ০০১২২০০০০৬১৩৭, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ঘোড়াঘাট শাখা।





পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল